দিল্লি বনাম হায়দরাবাদ, দুই দলের কোন কোন ক্রিকেটারের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি

দিল্লি বনাম হায়দরাবাদ, দুই দলের কোন কোন ক্রিকেটারের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি

রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের রুদ্ধেশ্বাস লড়াইয়ের অপেক্ষা চলছে। একই সঙ্গে দুই দলের কোন কোন ক্রিকেটারের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি, তাও জেনে নেওয়া যাক।

ধাওয়ান বনাম সন্দীপ

ধাওয়ান বনাম সন্দীপ

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সন্দীপ শর্মা। তাঁর সঙ্গে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৫২৫ রান করা শিখর ধাওয়ানের তুল্যমূল্য লড়াই হবে।

শ্রেয়স বনাম রশিদ

শ্রেয়স বনাম রশিদ

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৪৩৩ রান করেছেন। তাঁকে আটকাতে নিজের সেরাটা উজাড় করে দেবেন সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৯ উইকেট নিয়েছেন আফগান স্পিনার।

ওয়ার্নার বনাম রাবাডা

ওয়ার্নার বনাম রাবাডা

চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এখনও পর্যন্ত ৫৪৬ রান করা ডেভিড ওয়ার্নার রবিবারের ম্যাচের মূল আকর্ষণ। তাঁর সঙ্গে লড়াইয়ে নামবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি টুর্নামেন্টে ২৫ উইকেট নেওয়া কাগিসো রাবাডা।

উইলিয়ামসন বনাম নর্কিয়া

উইলিয়ামসন বনাম নর্কিয়া

আইপিএল ২০২০-তে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ২৫০ রান করা কেন উইলিয়ামসন গত ম্যাচে দারুণ ব্যাট করেছেন। তাঁকে আটকাতে ফাস্ট বোলার আনরিখ নর্কিয়াকে তুরুপের তাস বানাতে চায় দিল্লি ক্যাপিটালস। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২০ উইকেট নিয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার।

ঋদ্ধি বনাম ঋষভ

ঋদ্ধি বনাম ঋষভ

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র ২৮৫ রান করেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী ঋদ্ধিমান সাহা কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অনেক কম ম্যাচ খেলে ২১৪ রান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+