T20 World Cup 2024: ছয়বার হ্যাটট্রিকের শিকার মাহমুদুল্লাহ, লজ্জার নয়া নজির গড়লেন বাংলাদেশের ব্যাটসম্যান
অ্যান্টিগায় বাংলাদেশের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। টি-২০ বিশ্বকাপের ইতিহাসের এটি সপ্তম হ্যাটট্রিক। একদিকে গর্বের রেকর্ড করলেন প্যাট কামিন্স অন্যদিকে, লজ্জার নজির গড়লেন বাংলাদেশের ব্যাটাসম্যান মাহমুদুল্লাহ।
শুক্রবার কামিন্সের হ্যাটট্রিকের অংশ ছিলেন মাহমুদুল্লাহ, এই নিয়ে ষষ্ঠ বার আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকের সময় আউট হলেন বাংলাদেশের এই বর্ষীয়ান ব্যাটসম্যান। আর কোনো ব্যাটসম্যানকেই লজ্জার নজিরের মুখোমুখি হতে হয়নি। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদুল্লাহই সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের অংশ হলেন-টি২০ তিনবার, একদিনের ক্রিকেটে দুবার ও টেস্টে একবার।তবে বিশ্ব ক্রিকেটে কোন ব্যাটারের সঙ্গে ৩ বারের বেশি এমন ঘটনা ঘটেনি।

মাহমুদুল্লাহ ২০১৫ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমবার হ্যাটট্রিকের শিকার হন । সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার ২০১৮ সালে একই মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বার শিকার হন মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কান বোলার দিলশান মাদুশঙ্কার হ্যাটট্রিকে শেষ উইকেটটি ছিলেন মাহমুদুল্লাহ।
২০২০ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে পাক পেসার নাসিম শাহর হ্যাটট্রিক করেছিলেন। নাসিমের হ্যাটট্রি্কের শেষ শেষ উইকেটটি ছিলেন মাহমুদুল্লাহ। ২০২১ সালে টি২০ ম্যাচে বাংলদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। অজি তারকা বোলার মাহমুদুল্লাহের উইকেট নিয়েই হ্যাটট্রিকের সূচনা করেন। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজের ম্যাচে হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা। সেই হ্যাটট্রিকের অংশ ছিলেন বাংলাদেশের এই বর্ষীয়ান ব্যাটার।
শুক্রবার টি২০ বিশ্বকাপের সুপার ৮ -র প্রথম ম্যাচে ১৮তম ওভারে বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে শেষ দুই বলে পর পর উইকেট পান প্যাট কামিন্স । চতুর্থ বলে মাহমুদুল্লাহ উইকেট পান। পুল শটের চেষ্টা করেছিলেন মাহমুদুল্লাহ । কিন্তু স্টাম্প ছিটকে যায়। পরের বলে মেহেদি হাসান আপার কাট খেলতে গিয়েছিলেন। কিন্তু বল সোজা ডিপ থার্ডে অ্যাডাম জাম্পার কাছে চলে যায়। এরপর ২০তম ওভারে ফের আসেন কামিন্স। প্রথম বলেই তৌহিদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সপ্তম হ্যাটট্রিকের ঘটনা। ২০০৭ সালে ব্রেটলির হাত ধরে বিশ্বমঞ্চে হ্যাটট্রিক শুরু হয়েছিল। এছাড়া টি-২০ বিশ্বকাপের হ্যাটট্রিকের খাতায় নাম রয়েছে কার্টিস ক্যামফার, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাগিসো রাবাডা, কার্থিক মায়াপ্পন, জস লিটল। তবে লজ্জার নজির থাকল মাহমুদুল্লাহের নামের পাশেই।।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications