IPL Auction 2024: আরসিবি ধরে রাখেনি, আইপিএল নিলামের আগে রঞ্জিতে অপরাজিত ত্রিশতরান লোমররের

IPL Auction 2024: মহীপাল লোমররকে ধরে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায় আইপিএল নিলাম।

তার আগে দুরন্ত ছন্দে মহীপাল লোমরর। চলতি বছর রঞ্জি ট্রফিতে পাঁচশোর উপর রান করে ফেললেন তিনি। উত্তরাখণ্ডের বিরুদ্ধে হাঁকালেন কেরিয়ারের প্রথম ত্রিশতরান।

IPL Auction 2024

পুদুচেরীর বিরুদ্ধে ১০ ও ৩ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল। গুজরাতের বিরুদ্ধে করেন ৬। হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে ১১১ রানের ইনিংস খেলেছিলেন রাজস্থানের এই ব্যাটার।

উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম শ্রেণির কেরিয়ারের অষ্টম শতরান হাঁকালেন লোমরর। চলতি রঞ্জি ট্রফিতে টানা শতরান পেলেন তিনি। তিনে নেমে ২৫টি চার ও ১৩টি ছয়ের সাহায্যে ৩৬০ বলে ৩০০ রান করে অপরাজিত থাকলেন। রাজস্থান ৭ উইকেটে ৬৬০ তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল।

লোমরর আইপিএলে ৪০টি ম্যাচ খেলেছেন। ৫২৭ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৫৪। ২০১৮ থেকে ২০২১ অবধি খেলেছেন দিল্লির হয়ে। গত তিন মরশুমে আরসিবিতে তাঁর স্কোর যথাক্রমে ৫ ইনিংসে ৮৬, ১২ ইনিংসে ১৩৫ ও ১০ ইনিংসে ১২৫। চলতি বছরই তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ১৮৪।

আইপিএলে আরসিবি মাত্র তিনজন প্লেয়ারকে ধরে রেখেছে। তার আগে লোমরর ফর্মে থাকার আভাস দিলেন। সেই সঙ্গে আগ্রাসী ব্যাটিং করে নজর কাড়লেন। আরসিবি তাঁকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ফেরাতে পারে। লোমররের ফর্ম আকৃষ্ট করতে পারে অন্য দলগুলিকেও। এবারের আইপিএল রিটেনশনে দেখা যাচ্ছে, বিভিন্ন দল ভারতীয় ক্রিকেটারদের গুরুত্ব দিচ্ছে। ফলে লোমররের দল পাওয়া অসম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+