মাহি-র শীতলতা নয়, ধোনির আবেগপূর্ণ উষ্ণতায় মাতোয়ারা সিএসকে

মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে নিয়ে আবেগপ্রবণ মহেন্দ্র সিং ধোনি 

মহেন্দ্রে সিং ধোনি সব সময়েই নিজের আবেগের ওপর একটা পর্দা দিয়ে রাখেন। কিন্তু কখনও কখনও দিন আসে যখন তিনিও আবেগে ভেসে যান। প্রকাশ করে ফেলেন আর পাঁচজনের মতো তিনিও সাধারণ।

মাহি-র শীতলতা নয়, ধোনির আবেগপূর্ণ উষ্ণতায় মাতোয়ারা সিএসকে

আইপিএলে চেন্নাই সুপার কিংসের ফিরে আসা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন তিনি। নিজের সতীর্থদের সঙ্গে কথা বলার সময় তিনি এরকমই আবেগের প্রকাশ ফের দেখালেন। বিতর্ক- নির্বাসন কাটিয়ে দু মরশুম বাদে ফের আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস। টানা আটবছর ধরে সিএসকে-র অধিনায়কত্বের ব্যাটন সামলেছেন ধোনি। দু বছর বাদে ফের একবার দায়িত্বে তিনিই।

মধ্যের দুটি বছরে অবশ্য রাইজিং পুনে সুপার জায়ন্টসের দলের জার্সি গায়ে খেলেছেন মাহি। প্রথম বছর তিনি অধিনায়ক থাকলেও দ্বিতীয় বছরে তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। তাঁর হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন ছিনিয়ে নিয়ে দেওয়া হয়েছে স্টিভ স্মিথের হাতে।

মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার, পাশাপাশি সর্বকালীন সেরা অধিনায়কদের তালিকায় তিনি সামনে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের ব্যাটন মাহি ছেড়ে দিয়েছেন, এখন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ফের একবার সিএসকে অধিনায়ক হিসেবে হারানো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্যে নামছেন ধোনি। সেক্ষেত্রে তাঁর দলই সবচেয়ে বড় অস্ত্র। তাই এবার দলের ক্রিকেটারদের বার্তা দিলেন মাহি। ধোনি বলেছেন, 'আমি জানতাম আমি পুণের জন্য খেলব , কিন্তু যে মুহূর্তে আমি দলের ক্রিকেটারদের তালিকা নিয়ে হাঁটতে শুরু করতাম, সেসময় বা অনুশীলনের সময়। সেটাই সব ছিল। তবে আমি প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে শুরু করেছিলাম ভারতীয় দলের হয়ে। ঝাড়খন্ডের হয়ে কয়েকটা ম্যাচ খেলেছি। তবে সিএসকে-র হয়ে আমি ৮ বছর খেলেছি। যখনই আমি হলুদ জার্সিতে নিজেকে দেখি তখনই আবেগপ্রবণ হয়ে পড়ি। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+