MS Dhoni: 'ক্যাপ্টেন কুল' ডাকনামের ট্রেডমার্কের জন্য আবেদন এমএস ধোনির, দিলেন চমক
অজস্রবার মাথা ঠান্ডা রেখে ভারতীয় দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়ে জয় এনে দিয়েছেন তিনি। তাই ভক্ত থেকে প্রাক্তন ক্রিকেটাররা ভালোবেসে ডাকতেন 'ক্যাপ্টেন কুল'। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর এই বিখ্যাত ডাকনামেরই ট্রেডমার্কের জন্য এবার আবেদন করে বসলেন।
বছরের পর বছর ধরে এই নাম তাঁর হিমশীতল মাথা এবং চাপের মুখে অবিচল থাকার প্রতীক হিসেবে পরিচিত। এবার সেই নামকেই আইনিপথে একেবারে নিজস্ব করতে চাইছেন তিনি। তাঁর এই পরিচয়ের আইনি অধিকার সুরক্ষিত করতে চাইছেন 'ক্যাপ্টেন কুল'।

২০০৭ সালে ভারতের প্রথম টি২০ বিশ্বকাপ জয় থেকে শুরু করে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, প্রতিটি ক্ষেত্রেই ধোনির শান্ত মস্তিষ্ক ছিল দলের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি সর্বকালের সেরা ফিনিশার, এই তকমাও দিয়েছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। আর সেসব সম্ভব হয়েছে কিন্তু ধোনির শান্ত মাথার কারণেই। তাই নামটা যে তাঁর জন্য যথার্থ তা আর বলার অপেক্ষা রাখে না।
ট্রেড মার্কস রেজিস্ট্রির পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ধোনির নাম ট্রেডমার্কের আবেদন গ্রহণ করা হয়েছে। ধোনি 'ক্যাপ্টেন কুল' নামটি প্রধানত খেলাধুলোর প্রশিক্ষণ, কোচিং পরিষেবা এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করার একচেটিয়া অধিকার চেয়ে দাবি জানিয়েছেন।
ধোনির আইনজীবী মানসী আগরওয়াল জানিয়েছেন যে, এই ট্রেডমার্কের যাত্রা সহজ ছিল না। প্রাথমিকভাবে, ট্রেডমার্ক রেজিস্ট্রি থেকে একটি আপত্তির সম্মুখীন হতে হয়েছিল, কারণ একই ধরনের একটি চিহ্ন পূর্বে নথিভুক্ত ছিল। তবে ধোনির টিম হাল ছাড়েনি। ফলে ট্রেডমার্ক নাম হয়ত আসতে চলেছে ধোনির কাছেই। কারণ ধোনির এই ডাকনামটি কেবল একটি আকর্ষণীয় শব্দবন্ধ নয়, এটি ধোনির বাণিজ্যিক ভাবমূর্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটাকেই তিনি নানা কাজে ব্যবহার করতে চাইছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications