প্রো কবাডি লিগের প্রচারে এমএসডি! ধোনির সঙ্গে যুবরাজের সাক্ষাত ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে

দুই বছর পর ফিরছে প্রো কবাডি লিগ। সিজন-৮ শুরু হচ্ছে ২২ ডিসেম্বর থেকে। তার আগে নতুন স্লোগানকে জনপ্রিয় করতে আসরে নামানো হলো বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। প্রো কবাডির লে পাঙ্গা অবতারে আবির্ভূত হলেন মাহি। এবার প্রো কবাডির নতুন স্লোগান যো ভিড়েগা ওহ বড়েগা।

এবারের প্রো কবাডি লিগ বিভিন্ন শহরে আয়োজিত হবে না। বেঙ্গালুরুতেই হবে গোটা টুর্নামেন্ট। প্রথম চার দিন থাকছে ট্রিপল পাঙ্গা, অর্থাৎ প্রতিদিন থাকছে তিনটি করে ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু বুলস ও ইউ মুম্বা। দ্বিতীয় ম্যাচটি দক্ষিণী ডার্বি, তামিল থালাইভাস ও তেলুগু টাইটান্স একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রথম দিনের শেষ তথা তৃতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়রসের সামনে ইউপি যোদ্ধা। নানা প্রতিবন্ধকতার সামনে মাথা নত না করে কীভাবে তরুণ-তরুণীরা স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠছেন, সেই বার্তা দিতেই ধোনিকে রেখে নতুন প্রচার-কৌশল নিয়েছে প্রো কবাডির সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস এবং ডিজনি অ্যান্ড হটস্টার।

ধোনির সঙ্গে যুবরাজের সাক্ষাত ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে

(ছবি- টুইটার)

এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুবরাজ সিংয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে যুবি ধোনিকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায়। যুবরাজ জানিয়েছিলেন, আগামী বছর তিনি নিজের দ্বিতীয় ইনিংস শুরু করবেন। তখন থেকেই জল্পনা চলছে যুবরাজ সিং অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফিরবেন কিনা তা নিয়ে। ফের সেই জল্পনাকে উস্কে যুবরাজ একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। তবে তা দেখে মনে হচ্ছে তিনি সম্ভবত কোচিংয়ের ভূমিকায় আসছেন, কিংবা কোনও রিয়ালিটি শো সঞ্চালনা করবেন। নিজের উজ্জ্বল ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে সেই ভিডিওয়। যাতে অবশ্যই ২০১১ সালের বিশ্বকাপ রয়েছে, যাতে তিনি টুর্নামেন্টের সেরা হয়েছিলেন। ধোনির সঙ্গে নিজের ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন যুবরাজ।

ধোনি-যুবরাজ সম্পর্কের চাপানউতোর নিয়ে নানা চর্চা হয়েছে। যুবির বাবা প্রয়াত যোগরাজ সিং তো তোপ দেগে বলেছিলেন, ধোনিই যুবরাজের কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন! কিন্তু যুবি যে ছবি শেয়ার করেছেন তাতে ধোনি ও যুবরাজকে বসে খোশমেজাজে গল্প করতে দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, এটি কোনও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ছবি। যুবরাজ অবতীর্ণ হচ্ছেন নতুন হেয়ারস্টাইলে। যুবরাজ আইপিএলের সঙ্গে কোনওভাবে যুক্ত হবেন কিনা তা নিয়েও চর্চা চলছে।

ধোনির নেতৃত্বে যুবরাজ ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ১৬টি টেস্টে ৭৯১ রান করেছেন, সর্বাধিক ৮৬, সাতটি অর্ধশতরান। ধোনির অধিনায়কত্বে ২০০৭ থেকে ২০১৩ অবধি ১০৪টি একদিনের আন্তর্জাতিকে ৩০৭৭ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ১৩৮, ৬টি শতরান ও ২১টি অর্ধশতরান রয়েছে। ৫৫টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন ধোনির ক্যাপ্টেন্সিতে, ১১৩৪ রান করেছেন যুবি, সর্বাধিক অপরাজিত ৭৭, ৮টি হাফ সেঞ্চুরি করেছেন। এবার ধোনি-যুবির পার্টনারশিপ কীসে দেখা যায় সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+