লর্ড শার্দূলের ‘অবিশ্বাস্য’ পারফরম্যান্সে উত্তাল নেট জনতা, একের পর এক মজার মিমে ভাসছে সোশ্যাল মিডিয়া
শার্দূল ঠাকুরের নেতৃত্বে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ধ্বস নামায় টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি'র লাগাতার প্রচেষ্ট ব্যর্থ করে ডিন এলগার এবং কিগান পিটারসেন যখন ক্রিজে সেট হয়ে গিয়েছেন তখন ভারতীয় দলকে ম্যাচে ফিরিয়ে আনার দায়িত্ব নেন শার্দূল ঠাকুর। একার হাতে ধস নামান প্রোটিয়া ব্যাটিং লাইনআপে। ডিন এলগার, কিগন পিটারসেন, টেম্বা বাভুমা'দের একধার থেকে প্যাভিলিয়নের রাস্তা দেখান শার্দূল।

শুরুটা হয় দক্ষিণ আফ্রিকা'র উইকেট দিয়ে। শার্দূলের বলে উইকেটরক্ষক ঋষভ পন্তের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন এলগার। রক্তের স্বাদ পাওয়া বাঘের মতোই এর পর ঝাঁপিয়ে পড়েন শার্দূল। এলগারের পর সাজঘরে ফেরত পাঠান পিটারসেন এবং রাসি ভ্যান ডার ডাসেন'কে। শার্দূলের দুরন্ত বোলিংয়ের ওপর ভর করেই ম্যাচে ফেরে ভারত। ভারতীয় মিডিয়াম পেসারের অপর চারটি শিকার টেম্বা বাভুমা, কাইল ভেরিনি, মার্কো জেনসেন এবং লুঙ্গি এনগিডি। প্রথম ইনিংসে শার্দূলের বোলিং ফিগার ১৭.৫-৩-৬১-৭।
শার্দূল ঠাকুরের এই বোলিং পারফরম্যান্স রীতিমতো আলোড়ন তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর পারফরম্যান্স'কে ঘিরে উত্তাল নেটিজেনরা। প্রাক্তন ক্রিকেটার থেকে সাধারণ ক্রিকেটে সমর্থক সকলেই মজে শার্দূল জাদুতে।
Save earth, this is the only place having Lord Shardul Thakur. pic.twitter.com/3Rr7sBhMfb
— R A T N I S H (@LoyalSachinFan) January 4, 2022
এদিন মুক্ত কন্ঠে শার্দূলের প্রশংসা করেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। শার্দূলের সাফল্যের পর টুইটে জাফর লেখেন, "লর্ড শার্দূল এবং ভারতীয় দল স্বচ্ছভাবে ক্রিকেট খেলায় বিশ্বাস করে। তাই লর্ড নতুন ব্যাটারের বিরুদ্ধে বল করেন না। একমাত্র পার্টনারশিপ তৈরি করে ব্যাটাররা সেট হয়ে গেলে তবেই লর্ডকে ডাকা হয়। তা সত্ত্বেও সেট ব্যাটারদের লর্ড আউট করেন।"
Lord Shardul and team India believe in fair play. That's why Lord never bowls to new batsmen, he's only brought on once there is a partnership and the batsmen are set. Lord still gets them out though 😄 #SAvIND
— Wasim Jaffer (@WasimJaffer14) January 4, 2022
কেউ তাঁর পার্টনারশিপ ভাঙার দক্ষতার কথা মনে করিয়ে দেন, তো কারুর মতে ব্যাটারদের আউট করতে শার্দুলের বিশেষ ডেলিভারির প্রয়োজন হয় না, ও বল করলেই ব্যাটাররা এমিতেই আউট হয়ে যায়। একজন লেখেন, "লর্ড শার্দূল ঠাকুর'কে অসম্মান করার আগে অবশ্যই দ্বিতীবার ভাববেন।"
Should have thinked twice before disrespecting the Lord Shardul Thakur#INDvsSA pic.twitter.com/WNMBjMi1GW
— Jainarayan 🤞🤞 (@Jai1359688457) January 4, 2022
আর এক সমর্থক লেখেন, "উইকেট নিতে জসপ্রীত বুমরার ভরসা ইয়র্কার, মহম্মদ শামি'র ভরসা রিভার্স সুইং এবং বাউন্সার, মহম্মদ সিরাজের ইন সুইংগার, রবি অশ্বিনের ক্যারাম বল, লর্ড শার্দূলের অস্ত্র স্রেফ সারাধণ বল।" এই ম্যাচে সাত উইকেটের মধ্যে পাঁচটি উইকেট নিতে স্রেফ তিন ওভার বল করেছিলেন লর্ড শার্দূল ঠাকুর।
Ways of Bowlers to get wickets:
— Aaditya Srivastava (@Ex_Introvert007) January 4, 2022
Jasprit Bumrah: Yorker
Mohd. Shami: Reverse Swing, Bouncer
Mohd. Siraj: Inswingers
Ravi Ashwin: CarromBall
LORD Shardul: Just Bowls#LordShardul #INDvSA #CricketTwitter
3 Wickets in 5 Overs 💥
— CSK Fans Army™ (@CSKFansArmy) January 4, 2022
LORD SHARDUL THAKUR 🦁🔥#WhistlePodu | @ChennaiIPL pic.twitter.com/LyKdpSU0e1
That's Lord Shardul for you pic.twitter.com/QXq9e6s0Ey
— Sudhanshu Ranjan Singh (@memegineers_) December 31, 2021












Click it and Unblock the Notifications