ইতিহাসেরই পুনরাবৃত্তি, টি২০ ফরম্যাটে পঞ্চমবারেও কিউইদের পরাজিত করতে অসমর্থ ভারত
আইসিসি টি২০ বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে আজ মুখোমুখি সমরে মহেন্দ্র সিং ধোনির ভারত ও কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ড। সম্প্রতি এশিয়া কাপ টি২০ ফরম্যাট জিতে ইতিমধ্যে মনোবল তুঙ্গে মেন ইন ব্লুয়ের।
তবে মাথায় রাখতে হবে এর আগে টি২০ ফরম্যাটে চারবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। তবে একবারও জিততে পারেনি ভারত। আজকের ম্যাচেও কী তারই পুনরাবৃত্তি হবে নাকি ঘটবে উল্টোটা তা জানতে চোখ রাখুন নিচের দেওয়া ম্যাচের লাইভ আপডেটে।

ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে
১০ টা ৪৫ মিনিট : ২০ ওভারও খেলতে পারল না ভারত। বোল্ড হলেন আশিস নেহরা। ৭৯ রানে শেষ হল ভারতের ইনিংস। ৪৭ রানে জয় নিউজিল্যান্ডের।
১০ টা ৪০ মিনিট : ১৭.৪ ওভারে স্যান্টনারের বলে ম্যাককালামের হাতে ক্যাচ দিয়ে আউট অধিনায়ক ধোনি। ৩০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেললেও শেষ রক্ষা করতে পারলেন না।
১০ টা ৩৭ মিনিট : ১৭ ওভারের শেষে ভারত ৭৫/৮।
১০ টা ১৬ মিনিট : ১২ ওভারের শেষে ভারত ৪৯/৭।
১০ টা ১০ মিনিট : ১০.২ ওভারে সোধির দুর্ধষ ক্যাচে কট অ্যান্ড বোল্ড জাদেজা। কোনও রান করতে পারেননি তিনি। ভারত ৪৩/৭।
১০ টা ৭ মিনিট : ৯.৪ ওভারে স্যান্টনারের বলে এলবিডব্লু হয়ে আউট হার্দিক পাণ্ডিয়া। ৭ বলে ১ রান করেছেন তিনি। ১০ ওভারের শেষে ৪২/৬ ভারত।
১০টা ৫ মিনিট : ৯ ওভারের শেষে ভারত ৪১/৫।
১০টা ২ মিনিট : ৮.১ ওভারে সোধির বলে উইকেটকিপার রঞ্চির হাতে বল দিয়ে আউট বিরাট কোহলি। ২৭ বলে ২৩ রান করেছিলেন কোহলি। ভারত ৩৯/৫।
১০ টা ১ মিনিট : ৮ ওভারের শেষে ভারত ৩৯/৪। ৭ ওভারের শেষে নিউজিল্যান্ড ছিল ৪৩/৩।
৯টা ৫৬ মিনিট : ৭ ওভারের শেষে ভারত ৩৩/৪। ৭ ওভারের শেষে নিউজিল্যান্ড ছিল ৩৫/৩।
৯ টা ৫০ মিনিট : ৬ ওভারের শেষে ভারত ২৯/৪। ৬ ওভারের শেষে নিউজিল্যান্ড ছিল ৩৩/২
৯ টা ৪৮ মিনিট : ৫ ওভারের শেষে ভারত ২৬/৪। ৫ ওভারের শেষে নিউজিল্যান্ড ছিল ৩২/২।
৯ টা ৪৪ মিনিট : ৪.৫ ওভারে ম্যাককালামের হাতে কট অ্যান্ড বোল্ড যুবরাজ সিং। ৫ বলে ৪ রান করেন তিনি। ভারত ২৬/৪।
৯টা ৪০ মিনিট : ৪ ওভারের শেষে ভারত ২১/৩। ৪ ওভারের শেষে নিউজি্যান্ড ছিল ২২/২।
৯টা ৩৫ মিনিট : ২.৫ ওভারে স্যান্টনারের বলে গাপতিলের হাতে ক্যাচ দিয়ে ১ বলে ১ রান করে আউট সুরেশ রায়না। ৩ ওভারের শেষে ভারত ১২/৩।
৯ টা ৩২ মিনিট : ২.২ ওভারে স্যান্টনারের বলে উইকেটকিপারের হাতে স্টাম্প আউট হলেন রোহিত শর্মা। ৭ বলে ৫ রান করেছেন তিনি। ১০/২ ভারত। ব্যাট করতে নামলেন সুরেশ রায়না।
৯টা ২৪ মিনিট : প্রথম ওভারের পঞ্চম বলেই ম্যাককালামের বলে আউট শিখর ধাওয়ান। ৩ বলে ১ রান করেন তিনি। ভারত ৫/১।
৯টা ২১ মিনিট : ব্য়াট করতে নামলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।
৯টা ২ মিনিট : ২০ ওভারের শেষে নিউজিল্যান্ড ১২৬/৭। ভারতের লক্ষ্যমাত্রা ১২৭ রান।
৯ টা ০০ মিনিট : ১৯.৩ ওভারে শিখর ধাওয়ানের ছোঁড়া বলে এলিয়টের উইকেট ভাঙলেন আশিস নেহরা। ১২ বলে ৯ রান করেছেন তিনি
৮ টা ৫৬ মিনিট : ১৯ ওভারের শেষে নিউজিল্যান্ড ১১১/৬।
৮ টা ৫২ মিনিট : ১৮ ওভারের শেষে নিউজিল্যান্ড ১০৩/৬।
৮ টা ৪৭ মিনিট : ১৬.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট স্যান্টনার। ১৭ বলে ১৮ রান করেছেন তিনি। নিউজিল্যান্ড ৯৮/৬।
৮ টা ৪৩ মিনিট : ১৬ ওভারের শেষে নিউজিল্যান্ড ৯০/৫।
৮ টা ৪০ মিনিট : ১৫.৪ ওভারে বুমরার বলে বোল্ড কোরি অ্যান্ডারসন। ৪২ বলে ৩৪ রান করেন অ্যান্ডারসন। নিউজিল্যান্ড ৮৯/৫।
৮ টা ৩৭ মিনিট : ১৫ ওভারের শেষে নিউজিল্যান্ড ৮৮/৪।
৮ টা ৩১ মিনিট : ১৪ ওভারের শেষে নিউজিল্যান্ড ৭৮/৪। ১৬ রানে ১ উইকেট নিয়ে দুরন্ত স্পেল শেষ করলেন সুরেশ রায়না
৮ টা ২৮ মিনিট : ১৩ ওভারের শেষে নিউজিল্যান্ড ৭৫/৪। এক ওভারে ৩টি ওয়াইড রান দিলেন রবীন্দ্র জাদেজা।
৮ টা ২০ মিনিট : ১১.৩ ওভারে বল করে টেলরকে অসাধারণভাবে রানআউটও করলেন সুরেশ রায়না। ১৪ বলে ১০ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৬১/৪।
৮ টা ১৬ মিনিট : ১১ ওভারের শেষে নিউজিল্যান্ড ৫৯/৩।
৮ টা ১২ মিনিট : ১০ ওভারের শেষে নিউজিল্যান্ড ৫৫/৩।
৮ টা ৯ মিনিট : ৯ ওভারের শেষে নিউজিল্যান্ড ৪৯/৩।
৮ টা ৬ মিনিট : ৮ ওভারের শেষে নিউজিল্যান্ড ৪৩/৩।
৭ টা ৫৯ মিনিট : ৬.৫ ওভারে কিউই অধিনায়ক উইলসনের উইকেট নিলেন সুরেশ রায়না। রায়নার বলে স্টেপ আউট করে মারতে আসেন উইলসন। বল ফসকালে সুযোগের সদ্ব্যাবহারে স্টাম্প আউট করেন ধোনি। ১৫ বলে ৮ রান করেছেন তিনি। নিউজিল্যান্ড ৩৫/৩।
৭ টা ৫৮ মিনিট: অশ্বিনেপ বদলে বল করতে এলেন সুরেশ রায়না।
৭ টা ৫৬ মিনিট : ৬ ওভারের শেষে নিউজিল্যান্ড ৩৩/২। এই ওভারে মাত্র ১ রান দিয়েছেন বুমরা।
৭ টা ৫৮ মিনিট : ৫ ওভারের শেষে নিউজিল্যান্ড ৩২/২। ষষ্ঠ ওভারে বল করতে এলেন জসপ্রীত বুমরা।
৭ টা ৪৮ মিনিট : ৪ ওভারের শেষে নিউজিল্যান্ড ২২/২।
৭টা ৩৯ মিনিট : ১.৩ ওভারে আশিস নেহরার বলে হার্দিক পাণ্ডিয়ার হাতে উইকেট দিয়ে আউট মুনরো। ৫ বলে ৭ রান করেছেন তিনি। নিউজিল্যান্ড ১৩/২।
৭ টা ৩৬ মিনিট : প্রথম ওভারের শেষে নিউজিল্যান্ড ১৩/১।
৭ টা ৩৩ মিনিট : অশ্বিনের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় বলেই এলবিডব্লু আউট মার্টিন গাপতিল। নিউজিল্যান্ড প্রথম ওভারের দ্বিতীয় বলের শেষে ৬/১।
৭ টা ৩০ মিনিট : মাঠে নামলেন খেলোয়াড়রা। এশিয়া কাপের দল নিয়েই মাঠে নামল ভারত। ভারতের হয়ে প্রথম ওভারে বল করছেন আশ্বিন।
৭ টা ৩ মিনিট : টসে জিতে ব্যাট নিল নিউজিল্যান্ড, রান তাড়া করবে ভারত
৬ টা ১৫ মিনিট :

Nagpur: Fans cheer for Team India outside stadium ahead of the #IndvsNZ Match #WT20 pic.twitter.com/M6KmGm7xic
— ANI (@ANI_news) March 15, 2016

Click it and Unblock the Notifications