৭ রানে ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০ হোয়াইট ওয়াশ করল ভারত ভারত বনাম নিউজিল্যান্ড: পঞ্চম টি-২০, পাখির চোখ ৫-০ News
oi-Suvik Kundu
Updated: Sunday, February 2, 2020, 16:26 [IST]
বে ওভালে ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি-২০। ৭ রানে ম্যাচ জিতে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারতীয় দল।
ব্যাটে রোহিত ৬০ রান করে অবসৃত হন। এরপর বল হাতে বুমরাহের ৩ উইকেট। পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ভর করে এদিন ৫ রানে ভারতের ম্যাচ জয়। ১৬৪ রানে তাড়া করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে।
ফলে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল। শেষ ওভারে শোধি দুই ছক্কা হাঁকিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ম্যাচ হারে। স্য়ান্ড ইন অধিনায়ক হিসেবে রাহুল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। ১২ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা বুমরাহ। সাইনি ও শার্দুল ২টি করে উইকেট নিয়েছেন। সুন্দর ১টি উইকেট পান। সিরিজে ২২৪ রান করে সিরিজ সেরা লোকেশ রাহুল।
৭ রানে ম্যাচ জিতে নিল ভারত।
ওভারে দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি ছক্কা হাঁকিয়ে সাউদি ম্যাচ জমিয়ে দিলেন।
আবার ছয়! ২ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ৯ রান।
ছক্কা হাঁকিয়ে দিলেন সোধি।৪ বলে প্রয়োজন ১৫ রান।
শেষ ওভার বল করছেন শার্দুল ঠাকুর।
শেষ ওভারে নিউজিল্যান্ডের ২১ রান প্রয়োজন।
শেষ ১৫ বলে চার উইকেট নিয়েছে ভারত।
আউট। বুমরাহের মাপা ইর্য়কার। বোল্ড সাউদি। নিউজিল্যান্ডের নবম উইকেটের পতন।
১৮ তম ওভারে একটি উইকেট ও ৭ রান খরচ করলেন সাইনি।
ওভারের শেষ বলে চার। ১২ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৪ রান।
নিউজিল্যান্ড ১৩৩/৮। ৪৭ বলে ৫৩ রান করে আউট টেলার।
১৮তম ওভার বোলিং করছেন নভদীপ সাইনি। ওভারের প্রথম বলেই উইকেট। আউট টেলার।
আউট কুগেলিন। ওভারে শার্দুলের দুটি উইকেট। নিউজিল্যান্ড ১৩২/৭। ১৯ বলে নিউজিল্যান্ডের ৩২ রান প্রয়োজন।
ওভারের চতুর্থ বল শট করলেন শার্দুল। ২০ বলে নিউজিল্যান্ডকে ৩২ রান করতে হবে।
স্যান্টনার আউট! বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ মনীশ পান্ডের। উইকেট পেলেন শার্দুল। নিউজিল্যান্ড ১৩১/৬।
ওভারের প্রথম দুই বলে ২ রান খরচ করলেন শার্দুল।
১৭ তম ওভার বল করতে এলেন শার্দুল ঠাকুর।
থ্রিলার ম্যাচের ৪ ওভার বাকি।
২৪ বলে নিউজিল্যান্ডের ম্যাচ জিততে ৩৫ রান প্রয়োজন।
১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকালেন রস টেলার।
১৬ তম ওভারে চাহালকে বোলিংয়ে নিয়ে এলেন রাহুল।
৩০ বলে নিউজিল্যান্ডের ৪২ রান প্রয়োজন।
ক্রিজে টেলারের সঙ্গে মিচেল স্যান্টনার।
১৩ তম ওভারের প্রথম দুই বলে কোনও রান খরচ না করে চাপ তৈরি করলেন সুন্দর।
১৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১১৯/৫
বুম বুম বুমরাহ! স্লগ ওভারে মাপা ইয়র্কারে মিচেলকে আউট করলেন বুমরাহ। নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন।
দুবেকে নিয়ে ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ট্রোলিং শুরু।
শেষ ৪২ বলে নিউজিল্যান্ডের ৪৮রান প্রয়োজন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ করলেন দুবে।
নিউজিল্যান্ড ১১৬/৪। কিউয়িদের ৪৪ বলে ৪৮ রান প্রয়োজন।
READ MORE
চতুর্থ টি-২০ ম্যাচে মহম্মদ শামি, রোহিত শর্মা ও বরীন্দ্র জাদেজা বিশ্রামে ছিলেন। তাঁদের মধ্যে কেউ পঞ্চম টি-২০তে দলে ফেরে কিনা, সেটািই এখন দেখার।
বে ওভালে ৬টি টি-২০ ম্যাচ হয়েছে, যার মধ্যে প্রথমে ব্যাট করা দল পাঁচ বার জিতেছে, একটি ম্যাচে কোনও ফলাফল হয়নি।
সেক্ষেত্রে এদিন টস জিতলে কোনও দল কী সিদ্ধান্ত নেয়, দেখার।
বিশ্রামে বিরাট, এদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।
সিরিজের চতুর্থ ম্যাচে রোহিত বিশ্রামে ছিলেন। তিনি ফিরলেন আর বিশ্রামে গেলেন বিরাট।
টস জিতে ব্যাটিং করছে ভারত
ভারতীয় দলে এদিনও ঋষভ পন্থ সুযোগ পেলেন না। দলে একটি মাত্র পরিবর্তন। বিশ্রামে বিরাট, পরবির্তে অধিনায়কত্ব করলেন রোহিত শর্মা।
রোহিত জানালেন এদিন তিনি ওপেনিং করছেন না। সিরিজের চতুর্থ ম্যাচের মতো লোকেশ রাহুলের সঙ্গে সঞ্জু স্যামসনই ওপেনিং করবেন।
তিন নম্বরে ব্যাটিং করবেন রোহিত শর্মা।
উল্লেখ্য ক্যাপ্টেন হয়েই এদিন টস জিতলেন রোহিত। এর আগে বিরাট শেষ তিন ম্যাচে টসে হারেন। সিরিজের প্রথম ম্যাচে টিস জিতেছিলেন কোহলি।
চার হাঁকিয়ে ইনিংস শুরু করলেন লোকেশ রাহুল।
ওভারের তৃতীয় বলে ১ রান। ক্রিজে সঞ্জু স্যামসন।
পঞ্চম বলে রান আউটের সুযোগ তৈরি করেছিলেন সাইফার্ট। নট আউট সঞ্জু স্যামসন।
১ ওভার শেষে ভারত স্কোরবার্ডে ৮ রান তুলল।
নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ওভার বল করতে এলেন কুগেলিন। ক্রস সিম স্লো বল করার ক্ষেত্রে কুগেলিনের বিশেষ দক্ষতা রয়েছে।
আবার আউট সঞ্জু স্যামসন। ৫ বল খেলে ২রান করে আউট স্যামসন। কুগেলিনের বলে স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
এই নিয়ে সিরিজে দুই ম্যাচে সুযোগ পেয়ে দুবারই দুই অঙ্কের রানে পৌঁছানোর আগেই আউট সঞ্জু।
দ্বিতীয় ওভারে কুগেলিনের দুর্দান্ত বোলিং। ওভারে ২ রান খরচ করলেন কুগেলিন। ২ ওভার শেষে ভারতের স্কোরবোর্ডে ১০/১
তৃতীয় ওভারে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু রাহুলের
চার। দুই ফিল্ডারের মাঝে দিয়ে বল বাউন্ডারি লাইনে ঠেলে দিলেন রাহুল। পরের বলেই চার।
প্রথম চার বলে ৬,০,৪,৪। ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং লোকেশ রাহুলের।
পঞ্চম বলে এক রান নিয়ে রোহিতকে স্ট্রাইক দিলেন রাহুল।
৩ ওভার শেষে ভারত ২৫/১। ৯ বলে ২১ রানে ব্যাট করলেন রাহুল।
কুগেলিন ওভারের প্রথম ৪ বলে ৩ রান খরচ করলেন।
হোয়াউড, বল কিপারের হাতের নাগালের বাইরে। পৌঁছে গেল বাউন্ডারিতে।
ওভারের প্রথম চার বলে চার রান খরচ করলেন বেনেট।
চার, পঞ্চম ওভারের শেষ বলে চার হাঁকালেন রোহিত। ৫.১ ওভারে রাহুলের ছক্কায় পঞ্চাশ রান ছুঁল ভারত।
১৭ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন রাহুল।
READ MORE
English summary
LIVE: India vs New Zealand 5th T20 Bay Oval match ball by ball live update