Bangladesh T20I Captain: লিটন টি২০ অধিনায়ক! হিন্দু নিপীড়নে নিন্দিত বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা?
Bangladesh T20I Captain: তিন বছর আগে একটি টি২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই লিটন দাসকে ফের টি২০ অধিনায়ক করল বাংলাদেশ।
অনেকেই মনে করছেন, সংখ্যালঘু হিন্দু নিপীড়নের জন্য বিশ্বের কাছে ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বাংলাদেশের। সে কারণেই সচেতন হয়ে ইমেজ বিল্ডিংয়ের চেষ্টায় লিটনের দ্বারস্থ হলো বাংলাদেশ।

বাংলাদেশের কোনও ক্রিকেটার সুযোগ পাননি আইপিএলেও। ওয়েস্ট ইন্ডিজ সফরে পিছিয়ে পড়েও টেস্ট সিরিজ ড্র রেখেছে বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিকের প্রথম ম্যাচেও হেরেছে। আজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকেও বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে।
তারই মধ্যে ঘোষণা হয়ে গেল টি২০ দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি২০ আন্তর্জাতিকই সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলবে বাংলাদেশ। ডিসেম্বরের ১৬, ১৮ ও ২০ তারিখ। টেস্ট ও ওডিআই সিরিজের পর টি২০ সিরিজেও খেলতে পারবেন না নাজমুল হোসেন শান্ত। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে।
টেস্টের পর ওডিআই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন মেহিদি হাসান মিরাজ। তবে লিটন পেলেন টি২০ অধিনায়কত্বের ব্যাটন। ২০২১ সালের এপ্রিলে মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। কুঁচকির চোটের কারণে খেলতে পারবেন না টি২০ সিরিজেও খেলতে পারবেন না তাওহিদ হৃদয়।
দলে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, শামিম হোসেন, নাসুম আহমেদ। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডে একটিই টি২০ আন্তর্জাতিক খেলেছেন ব্যাটিং অলরাউন্ডার শামিম। গত বছরের অক্টোবরে তিনটি টি২০ আন্তর্জাতিক খেলেছিলেন মিডিয়াম পেসার রিপন মণ্ডল। তাঁকেও ফেরানো হয়েছে।
টি২০ দলে নাম রয়েছে সৌম্য সরকারেরও। সদ্য বাবা হয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি টি২০ সিরিজের দলে নেই পিতৃত্বকালীন ছুটিতে থাকায়। মাহমুদুল্লাহ ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। শাকিবও। তবে শাকিবের ভবিষ্যৎ এদিনও স্পষ্ট করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের টি২০ দল- লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহিদি হাসান মিরাজ, জাকের আলি, শামিম হোসেন, মেহিদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।












Click it and Unblock the Notifications