বার্সেলোনার জার্সিতে নয়া নজির, কিংবদন্তি জাভিকে টপকে সেরার সেরা মেসি

বার্সেলোনার জার্সিতে নয়া নজির, কিংবদন্তি জাভিকে টপকে সেরার সেরা মেসি

বার্সেলোনার জার্সিতে নতুন রেকর্ডের মালিক হলেন লিওনেল মেসি। টপকে গেলেন প্রাক্তন সতীর্থ তথা কিংবদন্তি জাভির গৌরবজনক নজিরকে। একই দিনে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিদাদকে বড় ব্যবধানে হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিলেন এলএম টেন। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ হলেন ফুটবল প্রেমীরা। জেনে নিন মেসির নতুন রেকর্ডের ইতিবৃত্ত।

বার্সেলোনার হয়ে মেসির ম্যাচ

বার্সেলোনার হয়ে মেসির ম্যাচ

বার্সেলোনার হয়ে বিভিন্ন ক্লাব টুর্নামেন্ট মিলিয়ে ৭৬৮টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। যা সংশ্লিষ্ট ক্লাবের নিরিখে সর্বাধিক। অর্থাৎ বার্সার হয়ে এর আগে এত ম্যাচ অন্য কোনও ফুটবলারকে খেলতে দেখা যায়নি। ফলে এই নজির মেসির মুকুটে নতুন পালক যোগ করল।

জাভিকে টপকে গেলেন

জাভিকে টপকে গেলেন

এর আগে পর্যন্ত বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল কিংবদন্তি জাভির ঝুলিতে। সংশ্লিষ্ট ক্লাবের হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছিলেন স্পেনের প্রাক্তন মিড ফিল্ডার। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন লিওনেল মেসি।

লা লিগায় মেসি

লা লিগায় মেসি

বার্সেলোনার হয়ে লা লিগায় এখনও পর্যন্ত ৫১১টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। যে পরিসংখ্যানে এলএম টেনের থেকে এগিয়ে রয়েছেন জাভি। বার্সার হয়ে লা লিগায় ৫৫০ ম্যাচ খেলেছেন কিংবদন্তি মিডফিল্ডার।

বার্সার হয়ে মেসির খেলা অন্যান্য ম্যাচ

বার্সার হয়ে মেসির খেলা অন্যান্য ম্যাচ

১৭ বছর ধরে বার্সেলোনার হয়ে মাঠ দাপিয়ে বেড়ানো লিওনেল মেসি সংশ্লিষ্ট ক্লাবের হয়ে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ১৪৯টি ম্যাচ খেলেছেন। বার্সার হয়ে ৭৯টি কোপা ডেল রে-র ম্যাচ খেলেছেন এলএম টেন। স্প্যানিশ সুপার কাপে ২০টি ম্যাচ খেলা মেসি ক্লাব বিশ্বকাপ ও ইউরোপীয় সুপার কাপে যথাক্রমে পাঁচ ও চারটি ম্যাচ খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+