Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এখনই ছুটি নয় অনিল কুম্বলেকে! সিলমোহর দিল বিসিসিআই

বর্তমান কোচ অনিল কুম্বলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আরও কিছুদিন অন্তত কোচ পদে থেকে যাবেন।

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ অনিল কুম্বলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আরও কিছুদিন অন্তত কোচ পদে থেকে যাবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। সেই সফর পর্যন্ত কুম্বলেকেই কোচ রেখে দেওয়ার সিদ্ধান্ত নাকি ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে বলে খবর।

বৃহস্পতিবার রাতে বিসিসিআই সিইও রাহুল জোহরির সঙ্গে দেখা করেন ক্রিকেট পরামর্শদাতা কমিটির ত্রয়ী শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ। এছাড়া লন্ডনেই নিজেরা আলোচনায় বসেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোচ কুম্বলেকে নিয়ে যে দ্বন্দ্ব চলছে বলে খবর, তা নিয়েই আলোচনা হয়। এছাড়া পরবর্তী ভারতীয় কোচ কে হতে পারেন তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেই কোচের দায়িত্বে!

এর আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে বর্তমান কোচ কুম্বলেকে কোচ পদে সরিয়ে দেওয়া অতটা সহজ হবে না ক্রিকেট পরামর্শদাতা কমিটির। গত একবছরে সবকটি ফর্ম্যাটে কুম্বলের কোচিংয়ে ভারত সাফল্য পেয়েছে। তাই সেদিক বিচার করে কুম্বলেকে বিদায় জানানো সম্ভব নয়।

তাছাড়া সৌরভ-সচিন-লক্ষ্মণ এখনই কুম্বলকে সরিয়ে দেওয়ার যুক্তিপূর্ণ কারণ খুঁজে পাচ্ছেন না। ফলে ক্রিকেট পরামর্শদাতা কমিটি আরও কিছুদিন সময় চেয়েছে পুরো বিষয়টি নিয়ে চিন্তা ভাবনার জন্য। কুম্বলে-কোহলি মতপার্থক্য নিয়ে এর মাঝের সময়ে দু'পক্ষের সঙ্গেই কথা বলবেন সৌরভ-শচীনরা।

ফলে পরামর্শদাতা কমিটির তরফে সৌরভরা নিজেদের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। অন্তত ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেই কোচ থাকুন। এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলে কোচ কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলির সম্পর্ক কোনদিকে মোড় নেয় তার উপরে অনেককিছু নির্ভর করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+