IPL 2021: শাহরুখের দুঃসময়ে দিল্লির শক্ত চ্যালেঞ্জ সামলে আইপিএল ফাইনালে যেতে মরিয়া কেকেআর

শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার। ছেলে আরিয়ান মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় উদ্বিগ্ন কিং খান। আইপিএলে তাঁর দল সংযুক্ত আরব আমিরশাহীতে ফুল ফোটাচ্ছে। অথচ বর্তমান পরিস্থিতিতে শাহরুখের মন নেই আইপিএল। আইপিএল সংক্রান্ত টুইট নেই, নেই দলকে ভোকাল টনিক দেওয়ার কোনও প্রয়াস! যদিও এটাই স্বাভাবিক। এই দুঃসময়ে কিছুটা টাটকা বাতাস এনে দিতে পারে আজ কোয়ালিফায়ারে নাইটদের জয়। কেকেআর জিতলে ২০১৪ সালের পর এই প্রথম আইপিএল ফাইনাল খেলবে কেকেআর। ২০১২ সালে যাদের হারিয়ে প্রথম আইপিএল খেতাব জয়, সেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই। পরিসংখ্যান ও মোমেন্টামে অবশ্য এগিয়ে থেকেই আজ শারজায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স।

সামান্য এগিয়ে কেকেআর

সামান্য এগিয়ে কেকেআর

সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এলিমিনেটরে হারিয়েছে কেকেআর। অন্যদিকে, লিগ পর্যায়ের শেষ সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে অফে উঠলেও সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধার মস্তিষ্কে প্রথম কোয়ালিফায়ারে হারতে হয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে। ফাইনালে চলে গিয়েছে সিএসকে, গত বছরের রানার-আপ দিল্লিকে এবার ফাইনালে উঠতে আজ জিততেই হবে। স্বাভাবিকভাবেই মোমেন্টামে এগিয়ে কেকেআর। আইপিএলে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ২৮ বার। ১৫টিতে জিতেছে কেকেআর, ১২টিতে দিল্লি। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে আমেদাবাদে দিল্লি ৭ উইকেটে জিতলেও শারজাতেই নাইটরা দিল্লিকে হারিয়েছিল ৩ উইকেটে। ২০১৪ সালে দুবাই ও ও গত বছর শারজায় কেকেআরকে হারিয়েছিল দিল্লি। গত বছর আবু ধাবিতে শেষ সাক্ষাতে আবার নাইটদের জয় এসেছিল ৫৯ রানে।

শারজায় মহারণ

শারজায় মহারণ

শারজায় সাতটি ম্যাচে পাঁচটি দলই রান তাড়া করে জিতেছে। আবার দিল্লি ক্যাপিটালস যে পাঁচটি ম্যাচ এবার আইপিএলে হেরেছে তার চারটি প্রথমে ব্যাট করে। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয়ার্ধে নাইটরা পাঁচটি ম্যাচে রান তাড়া করে পাঁচটিতেই জিতেছে। আজকের ম্যাচে টস জিতে দুই দলই বোলিং নিতে চাইবে শারজার চ্যালেঞ্জিং পিচে। কারণ, আগের ম্যাচে নাইটরা শেষ ওভারে আরসিবিকে হারালেও শারজার পিচে পরে ব্যাট করা কঠিন হয়ে যাচ্ছে। শারজায় দিল্লি ও আরসিবির বিরুদ্ধে কেকেআর যে ম্যাচ দুটি খেলেছে তাতে কেকেআর বোলারদের বিরুদ্ধে একটিও ছক্কা মারতে পারেননি বিপক্ষ ব্যাটাররা। শারজায় ৯টি ম্যাচে পাওয়ারপ্লেতে যে দল বেশি রান করেছে সেই দলই আটটি ম্যাচে জয়লাভ করেছে। ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারেও বড় ভূমিকা নিতে পারে পাওয়ারপ্লে-র ব্যাটিং।

উইনিং কম্বিনেশনেই নাইটরা?

উইনিং কম্বিনেশনেই নাইটরা?

আন্দ্রে রাসেলের আজকের ম্যাচেও খেলার সম্ভাবনা কম। তিনি নেটে ব্যাটিং বা বোলিং শুরু করলেও এখনও স্বাভাবিক ফিটনেসে পৌঁছাননি বলেই ওয়েস্ট ইন্ডিজ দলের তরফেও ইঙ্গিত মিলেছে। তাছাড়া শারজার মন্থর পিচে শাকিব আল হাসানই কেকেআরের বড় বাজি হতে পারেন। নাইটদের স্পিন-ত্রয়ী বিধ্বংসী ফর্মেও রয়েছে। আগের ম্যাচে সুনীল নারিনের ম্যাচ-জেতানো পারফরম্যান্স, সঙ্গে বরুণ চক্রবর্তী ও শাকিবের বল হাতে কামাল দেখানো কলকাতা নাইট রাইডার্সের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে দিল্লি ক্যাপিটালসের বোলারদের বিরুদ্ধে আজও কঠিন পরীক্ষাই দিতে হবে নাইট ব্যাটারদের। কলকাতা নাইট রাইডার্স উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চলেছে। কেকেআরের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

দিল্লিতে একটি পরিবর্তনের সম্ভাবনা

দিল্লিতে একটি পরিবর্তনের সম্ভাবনা

দিল্লি ক্যাপিটালসকে কিছুটা চিন্তায় রাখছে ডেথ ওভারের বোলিং। বিশেষ করে কাগিসো রাবাডার ফর্ম। ফিট হয়ে মার্কাস স্টইনিস যদি আজ খেলতে পারেন তাহলে নিশ্চিতভাবেই দিল্লি ক্যাপিটালসের ভারসাম্য বাড়বে। স্টইনিসের জায়গায় একাধিক ক্রিকেটারকে খেলিয়েও কাঙ্ক্ষিত ফল পায়নি দিল্লি। রবিচন্দ্রন অশ্বিনও চেনা ছন্দে নেই। ব্যাটিং নিয়ে দিল্লির খুব একটা চিন্তা না থাকলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার বোলিং বিভাগের খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। স্টইনিস খেললে আসতে পারেন টম কারানের জায়গায়। দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, মার্কাস স্টইনিস বা টম কারান, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান। শেষ সাক্ষাতে রবিচন্দ্রন অশ্বিন ইয়ন মর্গ্যান ও টিম সাউদি সঙ্গে বাকযুদ্ধে জড়ানোয় ম্যাচের মেজাজ চড়েছিল অনেকটাই। আজও যে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই চালাবে সেটাই প্রত্যাশিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+