অ্যালেক্স হেলসের বিকল্প হিসেবে বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে সই করাল কলকাতা নাইট রাইডার্স

অ্যালেক্স হেলসের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়ককে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

অ্যালেক্স হেলসের বিকল্প খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স। হেলসের বিকল্প হিসেবে নির্ধারিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে নিল কেকেআর।

অ্যালেক্স হেলসের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে সই করাল কলকাতা নাইট রাইডার্স

জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে উঠছিল হেলসের। অবশেষে জৈব সুরক্ষা বলয় থেকে দূরে থাকার জন্য এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য আসন্ন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন ব্রিটিশ ক্রিকেটারটি।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৮৮টি টি-২০ ম্যাচে প্রতিনিধিত্ব করা অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ২০২১ আইসিসি টি-২০ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপের আসরে ওটাই অস্ট্রেলিয়ার প্রথম খেতাব। ক্যাঙ্গারু বাহিনীর জার্সিতে ৬৬টি ম্যাচে ২৬৮৬ রান করেছেন অ্যারন ফিঞ্চ, তার ঝুলিতে রয়েছে দু'টি শতরান এবং ১৫টি অর্ধ শতরান।

আইপিএল-এর মেগা নিলামে এই বছরও নাম দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু দুই দিনব্যাপী মহানিলামে অবিক্রিতই থেকে গিয়েছিলেন ৮৭টি আইপিএল ম্যাচের অভিজ্ঞতা সমপন্ন এই তারকা ক্রিকেটার। আইপিএল-এ দুই হাজারের অধিক রান রয়েছে ফিঞ্চের। দেড় কোটি টাকায় কেকেআর-এ সই করলেন ফিঞ্চ।

অ্যালেক্স হেলসের পরিবর্ত ক্রিকেটার হিসেবে অ্যারন ফিঞ্চের সার্ভিস নিশ্চিত করতে পেরে খুশি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। কেকেআর-এর মুখ্য আধিকারিক ভেঙ্কি মাইসর বলেছেন, "বিশ্বকাপ জয়ী অধিনায়ককে কলকাতা নাইট রাইডার্সে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত খুশি। ও নিজেও উত্তেজিত মুম্বইয়ে কেকেআর-এর বাকি দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ওর বিশাল অভিজ্ঞতা থেকে আমরা উপকৃত হতে চাই।" কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ দিয়েই ঢাকে কাঠি পড়ছে পঞ্চদশ আইপিএল-এর। ২০২২ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+