IPL 2025: বিশ্বকাপজয়ী কোচ কেকেআরে, আইপিএল শুরুর আগেই ডাগ আউটের শক্তিবৃদ্ধি করল নাইটরা
অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই শুরু আইপিএল। আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএলের ১৮তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও আরসিবি। আইপিএল শুরুর আগেই ডাগ আউটে শক্তিবৃদ্ধি করল কেকেআর। বিশ্বকাপজয়ী কোচ এবার যুক্ত হলেন কেকেআর দলে।
শনিবার সন্ধ্যায় কেকেআরের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন এবার কেকেআর দলের সহকারী কোচ হলেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হিসাবে দেখা যাবে তাঁকে। এর আগে গিবসন ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে ক্যারিবিয়ানরা ২০১২ সালে টি২০ বিশ্বকাপ জেতে। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকা দলের কোচ ছিলেন। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার ছিলেন।

গিবসনের জন্য কেকেআরে ক্যারিবিয়ান যোগ বৃদ্ধি পেল, সই সঙ্গে ডাগ আউট শক্তিশালী হল। এবার নাইটদের ডাগ আউটে থাকবেন না গৌতম গম্ভীর। ২০১২ এববং ২০১৪ সালে গম্ভীর অধিনায়ক হিসাবে কেকেআরকে চ্যাম্পিয়ন করে। ২০২৪ সালে নাইটদের সাফল্যে বিরাট ভূমিকা নিয়েছিলেন মেন্টর গম্ভীর।
২০২৪ সালে আইপিএলে কেকেআর দলে মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তাঁর উপস্থিতি এক অন্য মাত্রা দিয়েছিল। গম্ভীরের ছোঁয়ায় ১০ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তবে কেকেআরকে চ্যাম্পিয়ন করেই জাতীয় দলের কোচের চাকরি পান। ফলে এবার আর গম্ভীরকে নাইটদের সঙ্গে দেখা যাবে না। এবার মেন্টর হয়েছেন ব্রাভো।
নতুন মরশুমের জন্য জার্সি উন্মোচন করেছে কেকেআর। এবার কেকেআরের জার্সিতে থ্রি স্টার। ২০১২-২০১৪ সালের পরে ২০২৪ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএলের ১৮তম সংস্করণে নাইটদের জার্সিতেও দেখা গেল অভিনবত্ব। এবার জার্সিতে থাকবে তিনটি স্টার অর্থাৎ তিনবার চ্যাম্পিয়নের প্রতীক হিসেবে কেকেআরের জার্সিতে থাকবে তিনটি তারা।
আসন্ন মরশুমে কেকেআরের নতুন অধিনায়ক হয়েছেন অজিঙ্ক রাহানে। বেঙ্কটেশ আইয়ারকে তাঁর সহকারী করা হয়েছে। কয়েক দিন আগেই নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হয় কেকেআর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications