হায়দরাবাদগামী বিমানে রাহুল ও দুবের সঙ্গে ছবি পোস্ট বিরাটের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিমানে রাহুল ও দুবের সঙ্গে ছবি পোস্ট বিরাটের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার হায়দরাবাদের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। সেই ম্যাচ খেলার জন্য একই বিমানে হায়দরাবাদ পৌঁছন ভারত অধিনায়ক বিরাট কোহলি, কেএল রাহুল ও তরুণ শিবম দুবে। বিমানে দুই সতীর্থের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে।

হায়দরাবাদগামী বিমানে রাহুল ও দুবের সঙ্গে ছবি পোস্ট বিরাটের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজের টুইটারে পোস্ট করা সেলফিটি তুলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক নিজেই। ওপরে লিখেছেন, 'হায়দরাবাদ বাউন্ড'। ছবিতে ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে বিরাটকে। থাম্পস আপ দেখাচ্ছেন তিনি। তাঁর পাশের আসনে বসা ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুলের মুখে হাসি ও হাতে ভিকট্রি সাইন। ভারতীয় দলের হয়ে মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা মুম্বই-র শিবম দুবেকেও বিরাটের তোলা ওই ছবি বেশ ইতিবাচক লেগেছে। যদিও দুবের পাশের আসনে বসে থাকা ব্যক্তিকে ভারতীয় ক্রিকেটারদের প্রতি খুব একটা আকৃষ্ট বলে মনে হয়নি।

Hyderabad bound 🛫 @klrahul11 @IamShivamDube pic.twitter.com/39lLI0uNDC
— Virat Kohli (@imVkohli) December 3, 2019

ইতিমধ্যেই হায়দরাবাদে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের গলায় ভারতকে সমীহের সুর। তবে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ভারতকে তাদেরই ঘরের মাঠে বেগ দেবে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই ম্যাচ ঘিরে হায়দরাবাদে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই ম্যাচের সব টিকিট শেষ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+