KL Rahul: স্বাধীনতা দিবসের আগে স্বস্তি, পুরো দমে ম্যাচ খেলছেন রাহুল-শ্রেয়স, দেখুন ভিডিও
এশিয়া কাপ শুরু হতে হাতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারকে কী রাখা হবে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্টে? এটাই এখন সবথেকে দামি প্রশ্ন ভারতীয় ক্রিকেট মহলে। তবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেঙ্গালুরু থেকে এল বড় আপডেট। পুরো দমে ম্যাচ প্র্যাক্টিস করছেন ভারতীয় দলের দুই সদস্য।
বিগত কয়েকমাস ধরেই বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাব করছেন কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার। ২১শে জুলাই শেষবার তাঁদের মেডিকেল আপডেট প্রকাশ করা হয়েছি্ল। এরই মাঝে বেঙ্গালুরুর এনসিএতে এক প্র্যাক্টিস ম্যাচ হয়েছে। সেখানে দেখা গিয়েছে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়াররা ব্যাটিং করছেন। আর সেই ভিডিয়ো নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ঋষভ পন্থ। যেখানে ছন্দে দেখা গিয়েছে রাহুল-শ্রেয়সদের।

তাই বিশ্বকাপের আগে একটা ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেল। তবে এ বার জাতীয় দলে ফিরে মাঠে নেমে তাঁরা পারফর্ম করতে না পারলে ভারতের চাপ বাড়বে। যদিও ভারতের নির্বাচক প্রধান অজিত আগারকর সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন ৫০ ওভারে খেলার মতো ফিট না হলে দুই জনকে দলে ফেরানো হবে না।
পন্থ যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলকে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাশোসিয়েসনের মাঠে একটি অনুশীলন ম্যাচ খেলতে দেখা গিয়েছে। একবারে ছন্দেই রয়েছেন দুই তারকা। মনে করা হচ্ছে যে, রাহুল- শ্রেয়সকে নিয়েই ভারতের এশিয়া কাপের স্কোয়াড হবে। এশিয়া কাপের হাত ধরেই নাকি তাঁরা ফিরবেন মাঠে।

চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুল। আইপিএলে খেলতে পারেননি শ্রেয়স। রাহুলের চোট লাগে আইপিএল খেলতে গিয়েই। এরপর তাঁর অস্ত্রপচার হয়। চোটের জন্য আইপিএল খেলতে পারেননি নাইট অধিনায়ক শ্রেয়স।
বিসিসিআইয়ের শেষ আপডেট অনুসারে, ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার এবং কেএ রাহুল উরু এবং পিঠের চোট পুরো সারাতে রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছেন। ভারতের দুই তারকা ব্যাটার এনসিএ-র নেটে ভারতের পরবর্তী সাদা-বল অ্যাসাইনমেন্টের জন্য ওয়ার্মিং আপ শুরু করে দিয়েছে।
রাহুল এবং শ্রেয়স ছাড়াও চোট ছিল যশপ্রীত বুমরার। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরছেন।অধিনায়ক করা হয়েছে তাঁকে। ১৮ অগস্ট থেকে শুরু হবে সেই সিরিজ়।
KL Rahul and Shreyas Iyer in the practice match.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 14, 2023
Rishabh Pant watching them! pic.twitter.com/aDWVc52zOm
তবে পন্থের ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। এরপর সোশ্যাল মিডিয়াতে নিজের সুস্থতার আপডেট দিয়ে পোস্ট করতেই থাকেন ঋষভ। ঋষভ অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তাঁর রিহ্যাব এখনও চলছে। তবে ঋষভের পক্ষে এই বছর আর খেলা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications