শিখর ধাওয়ানের পরিবর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রাহুল, এক নজরে দেখে নিন স্কোয়াড

শিখর ধাওয়ানের পরিবর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রাহুল, এক নজরে দেখে নিন স্কোয়াড

জিম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। রাহুল পুরোপুরি ফিট না থাকায় জিম্বাবোয়ে সফরের জন্য অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার কথা ছিল শিখর ধাওয়ানের কিন্তু ফিটনেস টেস্টে ভারতীয় দলের তারকা ওপেনার উত্তীর্ণ হওয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পেয়েছেন কে এল রাহুল:

জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পেয়েছেন কে এল রাহুল:

জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছেন কে এল রাহুল। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বিসিসিআই-এর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে হওয়া ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছে কে এল রাহুল।

দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল:

দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল:

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করার পর জিম্বাবোয়ে সফরেও ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শিখর ধাওয়ানের। কিন্তু তাঁকে আর ভারতীয় দলের অধিনায়কের ভূমিকায় দেখতে পাওয়া যাবে না। কে এল রাহুল ফিট হয়ে যাওয়ায় শিখরের পরিবর্তে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। শিখর ধাওয়ান রয়েছেন সহ অধিনায়ক হিসেবে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল:

জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল:

কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়েকোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান পণ্ডিত (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেষ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার।

ভারত-জিম্বাবয়ে সিরিজের সূচি:

ভারত-জিম্বাবয়ে সিরিজের সূচি:

১৮ অগস্ট (বৃহস্পতিবার) প্রথম একদিনের ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হবে ভারত এবং জিম্বাবয়ে। দ্বিতীয় একদিনের ম্যাচটিও খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। ম্যাচটি হবে ২০ অগস্ট (শনিবার)। তৃতীয় একদিনের ম্যাচটি হবে ২২ অগস্ট (সোমবার)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+