KL Rahul: কেরিয়ারের শেষ দেখতে পাচ্ছেন! অবসর নিয়ে জল্পনা উস্কে দিলেন রাহুল নিজেই

বিগত কয়েক দিন ধরেই চর্চায় রয়েছেন কেএল রাহুল। গত সপ্তাহে তাঁর অবসর নিয়ে ভুয়ো খবর প্রচারিত হয় সমাজমাধ্যমে। এরইমধ্যে সোমবার কলকাতায় এসে আইপিএলে লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দেখা করে‌ন জাতীয় দলের এই ক্রিকেটার। কর্ণধারের সঙ্গে বৈঠকের পরই রাহুলের লখনউ দলে থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরইমধ্যে ক্রিকেট কেরিয়ারের শেষ পর্ব নিয়ে মুখ খুললেন কর্ণাটকী তারকা।

অবসর নিয়ে আর কোনও ভুয়ো খববর নয়, এবার নিজেই মুখ খুলছেন রাহুল। তিনি যে তাঁর ক্রিকেট কেরিয়ারের শেষটা দেখতে পাচ্ছেন সেই কথা উল্লেখ করেছেন। একটা বয়সের পর প্রত্যেকেই থামতে হয়। তিনি নিজে কতদিন খেলবেন সেই কথাও উল্লেখ করেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।

KL Rahul

একটি পডকাস্ট অনুষ্ঠানে রাহুল বলেন, '৩০ বছর হওয়ার পর থেকে আমার মনের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে। আমি দেখতে পাচ্ছি, আর হয়ত বেশিদিন ক্রিকেট খেলতে পারব না। কোথাও গিয়ে তো সকলকেই থামতে হয়। সারা জীবন তো ক্রিকেট ছাড়া কিছু নিয়ে ভাবিনি। তাই ক্রিকেট ছাড়ার পরে কী করব, সেটা ভাবলেই মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়।'

একইসঙ্গে রাহুল আরও বলেছেন, মনের মধ্যে কোথাও একটা অনুভূতি হচ্ছে একদিন ক্রিকেট খেলা শেষ হবে। ফিট থাকলে ৪০ বছর পর্যন্ত খেলা যায়। মহেন্দ্র সিংহ ধোনি তো ৪৩ বছরেও আইপিএলে খেলছেন। আইপিএলে হয়তো খেলা যায়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ৪০ বছরের পরে খেলা মুশকিল, আমার খেলা হয়ত ৪০ বছরেই শেষ হবে। প্রত্যেক ক্রীড়াবিদের কেরিয়ারে একটা শেষ দিন থাকে। তার মধ্যেই যা করার করতে হয়।'
বিগত কয়েক বছর ধরেই চোট আঘাতের সমস্যা রাহুলকে ভুগিয়েছে। ফলে তাঁর পক্ষে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা কঠিন হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সোমবার আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কার অফিসে এক বৈঠক হয়েছে। প্রায় এক ঘণ্টার মেগা মিটিংয়ে রাহুল কর্ণধারের সঙ্গে আগামী বছরের দল নিয়ে আলোচনা করেছেন। দলে কাদের রিটেন করা হবে, সেই সংক্রান্ত আলোচনাও হয়েছে বলে মনে করা হচ্ছে।
১৭তম আইপিএলে লখনউ ৮ মে-তে এক ম্যাচ হারার ফলে প্রকাশ্যে মাঠে দলের অধিনায়ককে বকাঝকা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই ভিডিও নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় হয়েছিল।

২০১৪ সালে আন্তর্জাতিক অভিষেক হয় কর্ণাটকী তারকার।শ্রীলঙ্কা সফরের শেষ একদিনের ম্যাচে বাদ পড়েছিলেন লোকেশ রাহুল । তবে তাঁকে দলে রাখা হবে না এমন কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দলীপ ট্রফিতে ইন্ডিয়া-এ দলে রাখা হয়েছিলো তাঁকে। টি২০ বিশ্বকাপের দলে না থাকলেও রাহুল ওডিআই এবং টেস্ট ফর্ম্যাটে দলের গুরুত্বপূর্ণ অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+