Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুল-আথিয়ার বিয়ে সম্পন্ন খাণ্ডালায়, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই ভাইরাল

লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির বিয়ে সম্পন্ন হলো খাণ্ডালায় সুনীল শেট্টির বাংলোয়। রাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নবদম্পতি।

লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের অনুষ্ঠান হলো খাণ্ডালায় সুনীল শেট্টির বিলাসবহুল বাংলোয়। বিকেল চারটেয় বিয়ের লহ্ন ছিল। বিয়ে সম্পন্ন হতেই সপুত্র সুনীল মিষ্টি বিলোতে বেরিয়ে আসেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, এখন আমি শ্বশুর মশাই হয়ে গিয়েছি। এরপর একটু আগেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল ও আথিয়া।

মিস্টার অ্যান্ড মিসেস রাহুল

মিস্টার অ্যান্ড মিসেস রাহুল

চলতি বছরে এই দুই তারকার বিয়ে নিয়ে সকলেরই আগ্রহ ছিল তুঙ্গে। ভারতীয় দল এখন নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজ খেলছে। এই সিরিজে রাহুলকে বিসিসিআই বিশ্রাম দিতেই পরিষ্কার হয়ে গিয়েছিল প্রায় চার বছরের সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। ক্রমে জানা যায় ২৩ জানুয়ারি অর্থাৎ আজই হবে বিয়ের অনুষ্ঠান। খাণ্ডালায় সুনীল শেট্টির ফার্মহাউসে বেলা আড়াইটে নাগাদ পৌঁছয় বারাত। চারটেয় ছিল বিয়ের লগ্ন। রাতে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করার পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনেও উপস্থিত হন নবদম্পতি।

খাণ্ডালায় বিয়ে

খাণ্ডালায় বিয়ে

বিকেলে বিয়ে সম্পন্ন হতেই পুত্র অহনকে নিয়ে বেরিয়ে এসে সকলকে মিষ্টিমুখ করে যান আথিয়ার বাবা তথা বলিউডের অভিনেতা সুনীল শেট্টি। আথিয়া ও অহন দুজনেই অভিনয় করেন। অহনের সঙ্গে রাহুলের ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁর ছবির প্রিমিয়ারেও হাজির ছিলেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক। ভারতীয় দলের বিভিন্ন সফরে রাহুলের সঙ্গে গিয়েছেন আথিয়া। সোশ্যাল মিডিয়াতেও নিজের সম্পর্কের বিষয়ে দুজনেই খুল্লমখুল্লা।

ঘরোয়া অনুষ্ঠান

ঘরোয়া অনুষ্ঠান

জানা গিয়েছে, ঘরোয়াভাবেই এদিন হয়েছে বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের আত্মীয়স্বজন ও খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা বিয়ের সময় হাজির ছিলেন। তবে কাউকেই মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। গতকাল খাণ্ডালায় সুনীলের বিলাসবহুল বাংলোতেই হয়েছে হলদি, সংগীতের অনুষ্ঠান। সেখানে জনপ্রিয় হিন্দি গান মুঝসে শাদি করোগির তালে রাহুল ও আথিয়া নাচেন বলেও সূত্র মারফত জানা গিয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি

সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি

আজ রাতে ইনস্টাগ্রাম হ্যান্ডলে রাহুল ও আথিয়া তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আনেন। সেখানে আদ্যন্ত রয়েছে ভালোবাসার কথা। ইংরেজিতে লেখা হয়েছে. তোমার আলোকে আমি শিখেছি কীভাবে ভালোবাসতে হয়। আজ আমাদের প্রিয় মানুষজনের উপস্থিতিতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। এতে আমরা অত্যন্ত আনন্দ ও প্রশান্তি অনুভব করেছি। একত্রে চলার দীর্ঘ পথের সূচনায় সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন নবদম্পতি। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসাও জানিয়েছেন।

বিগ ফ্যাট ওয়েডিং

বিগ ফ্যাট ওয়েডিং

রাহুল ভারতীয় ক্রিকেট দলের তারকা। আথিয়া বলিউডের অভিনেত্রী। সাধারণভাবে সেলেবরা ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথে হাঁটেন। কিন্তু রাহুল ও আথিয়া সেই পথে হাঁটেননি। আথিয়ার বাবা সুনীল শেট্টির ফার্মহাউসেই হয়েছে বিয়ে। শ-খানেক অতিথি উপস্থিত ছিলেন। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলদের বিয়ের সময় যেমন নো ফোন পলিসি অবলম্বন করেছিল তেমনটাই করলেন আথিয়া ও রাহুল।

ক্রিকেটাররা আসতে পারেননি

ক্রিকেটাররা আসতে পারেননি

ভারতীয় দল এখন রয়েছে ইন্দোরে। কাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই। ফলে রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ রাহুলের ভারতীয় দলের সতীর্থরা কেউই এদিন আসতে পারেননি বিয়ের অনুষ্ঠানে। সুনীল শেট্টি এদিন জানিয়েছেন, আইপিএলের সময়ই বড় আকারে রিসেপশনের বন্দোবস্ত করা হবে। হাজার তিনেক অতিথি আমন্ত্রিত থাকবেন। ক্রিকেটাররা ছাড়াও আমন্ত্রণ করা হবে শাহরুখ খান, অজয় দেবগণ, অক্ষয় কুমারদের।

মধুচন্দ্রিমা কবে?

মধুচন্দ্রিমা কবে?

লোকেশ রাহুল ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে প্রথম টেস্ট। আথিয়া শেট্টির নতুন ইউটিউব চ্যানেলেরও কাজ রয়েছে। ফলে দুজনেই বিয়ের পর ব্যস্ত হয়ে পড়বেন। তাই তাঁদের মধুচন্দ্রিমা কবে হবে সেটা স্পষ্ট নয়।

আপ্যায়নে দক্ষিণ ভারতীয় ছোঁয়া

সুনীলের খাণ্ডালার ফার্মহাউসের কাছেই একটি হোটেলে উঠেছে রাহুলের পরিবার। অনুপম খের, ইশান্ত শর্মা, অংশুলা কাপুর ও কিংশুক শ্রফ বিয়েতে হাজির ছিলেন বলে জানা গিয়েছে। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের দক্ষিণ ভারতীয় রীতি মেনে কলাপাতায় খাবার পরিবেশন করা হয়।

(ছবি- লোকেশ রাহুলের ইনস্টাগ্রাম)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+