আইপিএল শুরুর আগে প্যাট কামিন্স, অজিঙ্ক রাহানে, অ্যারন ফিঞ্চকে নিয়ে বড় মন্তব্য শ্রেয়স আইয়ারের

আইপিএল শুরুর আগে প্যাট কামিন্স, অজিঙ্ক রাহানে, অ্যারন ফিঞ্চকে নিয়ে বড় মন্তব্য শ্রেয়স আইয়ারের

ভারতীয় দলের জার্সিতে ছন্দে রয়েছেন তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। এই ধারাবাহিকতা আইপিএল-এও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে বজায় রাখতে চাইবেন মুম্বইয়ে ক্রিকেটার। এ বারই প্রথম কলকাতার জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন শ্রেয়স। তিনি অধিনায়কত্ব করবেন তিলোত্তমার ফ্রাঞ্চাইজি দলটির।

শ্রেয়স জানিয়েছেন:

শ্রেয়স জানিয়েছেন:

পঞ্চদশ আইপিএল-এ মাঠে নামার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলেন শ্রেয়স তুলে ধরেছেন কী ভাবে ফ্রাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে চান এবং তিনি এ-ও উল্লেখ করেছেন অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স এবং অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটার এই ফ্রাঞ্চাইজিতে থাকায় তাঁর কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে।

কেকেআর-এর প্রথম ম্যাচ:

কেকেআর-এর প্রথম ম্যাচ:

২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২২-এর এটিই প্রথম ম্যাচ। ২০২১ আইপিএল-এর ফাইনালে মুখোমুখি হয়েছে এই দুই দল। সেই ম্যাচে নাইটদের পরাস্থ করে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

অজিঙ্ক রাহানে, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ সম্পর্কে শ্রেয়স:

অজিঙ্ক রাহানে, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ সম্পর্কে শ্রেয়স:

ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসের পরিবর্তন হিসেবে কেকেআর-এর ক্যাম্পে সুযোগ পেয়েছেন অ্যারন ফিঞ্চ। দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এই বারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন অ্যালেক্স হেলস। প্রেস কনফারেন্সে শ্রেয়স বলেন, "তাঁদের (অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, অজিঙ্ক রাহানে) পাশে পাওয়াটা বড় বিষয়। নিজেদের দেশের হয়ে খেলার সময়ে অনেক কিছু অর্জন করেছেন এঁরা। একাধিক নজির গড়েছেন এঁরা এবং এঁদের পাশে খেলার সুযোগ পাওয়াটা সম্মানের। দলকে নেতৃত্ব দেওয়া সময়ে আমার যদি মনে হয় সিনিয়র প্লেয়ারদের থেকে আমার উপদেশ নেওয়ার প্রয়োজন রয়েছে, আমি অবশ্যই সেটা করবো, মাঠের ভিতরেই শুধু নয়, মাঠের বাইরেও। দলকে কী ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তরুণদের সঙ্গে কী ভাবে কথা বলতে হবে, এই সব বিষয়ে দলের অভিজ্ঞ ক্রিকেটাররা সব সময়ে বড় ভূমিকা নিয়ে থাকেন।"

ওয়াংখেড়ের উইকেট:

ওয়াংখেড়ের উইকেট:

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওয়েংখেড়েতে খেলতে নামা প্রথম ম্যাচ প্রসঙ্গে শ্রেয়স বলেন, "ওয়াংখেড়ের উইকেটে ভাল বাউন্স রয়েছে, এই ধরনের কন্ডিশনে অনুশীলন করাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। ভাল পেসে বল আসে ব্যাটে। প্লেয়াররা এই পরিস্থিতিতে আগেও খেলেছে। এ বার মাঠের মধ্যে দর্শকরা থাকবেন যা আমাদের উজ্জীবিত করবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+