KKR Cricketer's Jawan Review: জওয়ানে মজেছেন কেকেআরের বর্তমান থেকে প্রাক্তনী, পাল্টা বার্তা দিলেন শাহরুখও
দেশজুড়ে রূপোলি পর্দায় ঝড় তুলেছে জওয়ান। জওয়ানের বক্স অফিস নম্বর অবিশ্বাস্য। যে পরিমান আয় করছে কিং খানের সিনেমা তা আগে কোনওদিন দেখেনি বলিউড। শুধু সাধারণ সিনে প্রেমীরাই নন, জওয়ানে মজেছেন ক্রিকেটাররাও। কেকেরের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটার, প্রত্যেকই মুগ্ধ শাহরুখের সদ্য মুক্তি প্রাপ্ত সিনেমা দেখে।
মুক্তি পাওয়ার পর থেকেই দেশের প্রতিটি শহরে জওয়ান জ্বর। বছরের শুরুতেই বক্স অফিসে ঝড় তুলেছিল পাঠান। এবার যেন সুনামি। কিং খান বুঝিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায়। দীনেশ কার্তিক থেকে রিঙ্কু সিং প্রত্যেকেই জওয়ানের টানে হলনুখী, বলা ভালো বাদশার টানে।

নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ। সমাজ মাধ্যমে প্রাক্তন নাইট তারকা লিলখেছেন, "আমি নিশ্চিত 'জওয়ান' যে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতবে। শাহরুখ খানকে এতগুলো চরিত্রে একসঙ্গে নিয়ে আসার জন্য অসাধারণ প্রয়াস অ্যাটলি স্যরের। আমার মনে আছে ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে এসেছিলেন অ্যাটলি। সেই সময়েই শাহরুখের সঙ্গে কথা শুরু হয় তাঁর। ৫ বছর ধরে কত আলোচনা, পরিশ্রমের ফসল 'জওয়ান'। গোটা টিমকে শুভেচ্ছা।"
Wow DK you are quite the film buff!! Didn’t get to see this side of u during KKR times. Really happy u enjoyed the film and give my love to Dipika!!! And if u are free go watch it again after a few weeks…. Always need u as a finisher!! https://t.co/6QjPn3fY1s
— Shah Rukh Khan (@iamsrk) September 10, 2023
কার্তিকের এই পোস্টের তাঁকে ধন্যবাদ জানান কিং খান। দলের প্রাক্তন অধিনায়ককে পাল্টা ধন্যবাদ জানিয়ে সমাজ মাধ্যমে শাহরুখ, "ওহ দারুণ, ডিকে, তুমি যে এতটা সিনেমা প্রেমী, আগে তো জানতাম না। তোমার ভাল লেগেছে জেনে আমি খুব খুশি। পরে ফাঁকা থাকলে কয়েক সপ্তাহ বাদে আরেকবার গিয়ে দেখে এসো। কারণ, ফিনিশার হিসেবে সবসময়ে তোমাকেই চাই।"
Love u Suyash!! Toofan toh maidan main tum bhi machaate ho with your spin bowling!!! Looking forward to seeing u on the field … stay happy and healthy… https://t.co/qbfyTGpUPj
— Shah Rukh Khan (@iamsrk) September 10, 2023
শুধু কী প্রাক্তনীরা, দলের কর্ণধারের সিনেমায় মজেছেন বর্তমান ক্রিকেটাররাও। জওয়ান' দেখতে গিয়ে রিঙ্কু সিং সমাজ মাধ্যমে,"বিরক্ত করবেন না। আমার প্রিয় শাহরুখের খানের সিনেমা দেখতে এসেছি। আপনাকে ভালবাসি স্যর।"
রিঙ্কুর পোস্ট চোখ এরিয়ে যায়নি কেকেআর মালিকের। শাহরুখ খান লেখেন,"আশা করি তুমি মজা পেয়েছ। তোমাকেও ভালবাসি।" পাল্টা রিঙ্কু লেখেন,"খুবই মজা পেয়েছি।"

অন্যদিকে সুয়শ শর্মা আবার বৃষ্টি মাথায় করে প্রেক্ষাগৃহে 'জওয়ান' দেখতে হাজির হন । ভিডিও শেয়ার করে কেকেআর টিমের তরুণ স্পিনারের টুইট, "যখন মনের ভিতরেই ঝড় চলে, তখন বাইরের ঝড়ে কিছু যায়-আসে না।" দলের তরুণ ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়ে আরও ভালো খেলার পরামর্শ দেন কিং খান।












Click it and Unblock the Notifications