কলকাতা নাইট রাইডার্সের নয়া অধিনায়ক হলেন শ্রেয়াস আইয়ার

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটলসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নয়া অধিনায়ক নিযুক্ত করল কেকেআর। সদ্য সমাপ্ত আইপিএল-এর মেগা নিলামে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়াসকে দলে নিয়েছে কেকেআর।

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

গত মরসুমে খারাপ পারফরম্যান্সের জন্য ইয়ন মর্গ্যান এবং দীনেশ কার্তিক দু'জনকেই ছেড়ে দিয়েছিল শাহরুখ খানের দল। ফলে এই নিলাম থেকে যেমন মিডল অর্ডারে ভরসা জোগানোর মতো ব্যাটসম্যানের খোঁজে ছিল কেকেআর, তেমনই তাঁদের টার্গেট ছিল একজন পরীক্ষিত অধিনায়ক। শ্রেয়াস ছাড়া নিলাম থেকে যাঁদের কেকেআর দলে নিয়েছে তাঁদের মধ্যে অধিনায়কত্ব করার দক্ষতা একমাত্র রয়েছে প্যাট কামিন্সের। টেস্ট ক্রিকেটে তাঁর অধিনায়কত্বের যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণতি হয়েছে। তবে, বিদেশির পরিবর্তে ভারতীয় এই তরুণ ক্রিকেটারের উপরই ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট।

দুই বারের আইপিএল জয়ী দলের অধিনায়কত্ব পাওয়ায় খুশি শ্রেয়াস বলেছেন, "কলকাতা নাইট রাইডার্সের মতো দলের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আইপিএল এমনই একটা টুর্নামেন্টে যা বিশ্বের সেরা ক্রিকেটারদের এক জায়গায় নিয়ে আসে। দুর্দান্ত একটা স্কোয়াডকে নেত়ত্ব দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি দলের মালিক, ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাতে চাই আমায় এই দায়িত্ব দেওয়ার জন্য। ক্রিকেটের ক্ষেত্রে ইডেন গার্ডেন্স এবং কলকাতার এক গৌরবময় ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসে আমি নিজের অবদনা রাখতে চাই এবং আমাদের সমর্থকদের গর্বিত করতে চাই।"

দলে নতুন অধিনায়ককে স্বাগত জানিয়ে কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, "
শ্রেয়াস আইয়ারের মধ্যে দিয়ে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ককে পেয়ে আমি উৎফুল্লিত। আমি শ্রেয়াসের খেলা এবং অধিনায়কত্ব উপভোগ করেছি। এখন মুখিয়ে রয়েছি এক সঙ্গে কেকেআর-এর সাফল্য এনে দিতে।"

কেকেআর-এর মুখ্য আধিকারিক তথ ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর বলেছেন, "আপরা সফল ভাবে নিলাম থেকে শ্রেয়াসকে তুলে নিতে পারার জন্য অত্যন্ত খুশি। (ক্রিকেটের) সর্বোচ্চ স্তরে একজন দক্ষ ব্যাটম্যান হিসেবে ও নজর কেড়েছে এবং আমরা আশাবাদী অধিনায়ক হিসেবে ও দলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।"

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন ইয়ন মর্গ্যান। তাঁর অধিনায়কত্বে দল ফাইনাল খেললেও ব্যক্তিগত ভাবে ভাল পারফর্ম একেবারেই করতে পারেননি মর্গ্যান। তাঁকে রিটেন না করে ছেড়ে দিয়েছিল কেকেআর। ফলে দক্ষ অধিনায়কের খোঁজ শুরু থেকেই ছিল কিং খানের দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+