ভারতের বিশ্বকাপ জয় নিয়ে কতটা আশাবাদী কিরেণ রিজিজু
ভারতের বিশ্বকাপ জয় নিয়ে কতটা আশাবাদী কিরেণ রিজিজু।
ইংল্যান্ডে চলতে থাকা ক্রিকেট বিশ্বকাপ জিতবে ভারতীয় দলই। এমনটাই মনে করেন কেন্দ্রের ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। একই সঙ্গে আরও অন্যান্য প্রশ্নেরও উত্তর দিয়েছেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।

বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছনো ভারতীয় দলকে ইতিমধ্যেই শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন কেন্দ্রের ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর কথায়, খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে বিশ্বকাপের লিগ টেবিলের এক নম্বরে থেকে নক আউটে পৌঁছেছে টিম ইন্ডিয়া। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে কাপ বিরাট কোহলিরা জিতবেন বলেই মনে করেন কিরেণ রিজিজু।
অন্যদিকে, আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এদেশে ভারত-পাকিস্তান ওয়ান ডে সিরিজ আয়োজনে আশার আলো দেখাচ্ছেন কেন্দ্রের ক্রীড়া প্রতিমন্ত্রী। এব্যাপারে তিনি পিএমও-র সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। পাশাপাশি, গত অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে যে তিনি খুশি নন, তা আরও একবার জানিয়েছেন কিরেণ রিজিজু। আগামী অলিম্পিকে ভারত গত বারের তুলনায় বেশি মেডেল আনবে বলে আশাও প্রকাশ করেছেন কেন্দ্রের ক্রীড়া প্রতিমন্ত্রী।












Click it and Unblock the Notifications