পাঞ্জাব ও রাজস্থানের জার্সিতে আইপিএলে সাড়া জাগানো ক্রিকেটারদের চিনে নিন
পাঞ্জাব ও রাজস্থানের জার্সিতে আইপিএলে সাড়া জাগানো ক্রিকেটারদের চিনে নিন
আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ২০০-এর ওপর রান খাড়া করেছিলেন কেএল রাহুলরা। সেই রান তাড়া করে জিতেছিল রাজস্থান রয়্যালস। দুই দলের মধ্যে এরকমই কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী আইপিএল। দুই দলের জার্সিতে টুর্নামেন্টে সাড়া জাগানো ক্রিকেটারদের চিনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি রান সংগ্রাহক
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি ৪০৯ রান করেছেন অস্ট্রেলিয়ার শন মার্শ। রাজস্থানের জার্সিতে পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ৩৭৩ রান করেছেন অজিঙ্ক রাহানে।

এক ম্যাচে সবচেয়ে বেশি স্কোর
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি ১১৫ রান করেছেন অস্ট্রেলিয়ার শন মার্শ। রাজস্থানের জার্সিতে পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি ৯৮ রান করেছেন অজিঙ্ক রাহানে।

সবচেয়ে বেশি উইকেট
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন পীয়ূষ চাওলা। তাঁর উইকেট সংখ্যা ১৪। রাজস্থানের জার্সিতে পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে সর্বাধিক ১১ উইকেট নিয়েছেন সিদ্ধার্থ চতুর্বেদী।

সেরা বোলিং স্পেল
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থান রয়্যালের জার্সিতে আইপিএলের এক ম্যাচে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন কেভোন কুপার। পাঞ্জাবের জার্সিতে রাজস্থানের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন রায়ন হ্যারিস।












Click it and Unblock the Notifications