সচিনের রেকর্ড টপকে ৭৫-৮০টি ওডিআই সেঞ্চুরি করবেন বিরাট, ভবিষ্যদ্বাণী তারকা ক্রিকেটারের

কেরিয়ারের শেষে কোহলির নামে পাশে ৭৫-৮০টি ওডিআই সেঞ্চুরি লেখা থাকবে। এমনই ভবিষ্যদ্বাণী করলেন ক্রিকেটার ওয়াসিম জাফর।

কেরিয়ারের শেষে কোহলির নামের পাশে ৭৫-৮০টি ওডিআই সেঞ্চুরি লেখা থাকবে। এমনই ভবিষ্যদ্বাণী করলেন ক্রিকেটার ওয়াসিম জাফর।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৪২তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৪২তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট

কেরিয়ারের মধ্যগগনে দুর্বার গতিতে ছুটছেন বিরাট। রবিবার আরও একটি সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ বল খেলে ১২০ রান করেন। ওডিআই কেরিয়ারে এটি বিরাটের ৪২তম শতরান। যে গতিতে ছুটছেন, তাতে কেরিয়ার শেষে বিরাটের নামের পাশে ৭৫-৮০টি ওডিআই সেঞ্চুরি লেখা থাকবে বলে মনে করছেন জাফর।

জাফরের ভবিষ্যদ্বাণী

কোহলির ৪২তম ওয়ান ডে সেঞ্চুরি দেখে জাফর টুইটে লিখেছেন, '১১ ইনিংস পর শতরানের খরা কাটিয়ে স্বমেজাজে ফিরলেন বিরাট। আমার ভবিষ্যদ্বাণী ওডিআই ক্রিকেটে বিরাট ৭৫-৮০টি সেঞ্চুরি হাঁকিয়ে থামবে।'

ধাপে ধাপে সচিনের রেকর্ড ভাঙার দিকে এগোচ্ছেন বিরাট

ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের বিচারে সৌরভকে টপকে(১১৩৬৩ রান) এই মুহূর্তে ২ নম্বরে উঠে এসেছেন বিরাট(১১৪০৬রান)। অন্যদিকে ধাপে ধাপে সচিনের রেকর্ড ওডিআই সেঞ্চুরির কাছে পৌঁছচ্ছেন কোহলি। ৪৫২ ইনিংসে সচিনের সংগ্রহ ৪৯টি শতরান। সেখানেই ২২৯ ইনিংস খেলে বিরাট এখনই ৪২টি শতরান হাঁকিয়েছেন। আর মাত্র ৭টি ওডিআই শতরান করলে, সচিনের কীর্তি ছুঁয়ে ফেলবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+