সচিনের কোভিড ১৯ টুইট নিয়ে বিরূপ প্রতিক্রিয়া, যুবির খোঁচায় ঢোক গিললেন কেপি

সচিনের কোভিড ১৯ টুইট নিয়ে বিরূপ প্রতিক্রিয়া, যুবির খোঁচায় ঢোক গিললেন কেপি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সচিন তেন্ডুলকর। নিজেই নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার। যাতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের ক্রিকেট মহল। একমাত্র কেভিন পিটারসেনই সেই ব্যক্তি, যিনি সচিনের এই পোস্ট নিয়ে বিরূপ মন্তব্য করেন। পরে ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিংয়ের খোঁচায় ঢোক গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

কী লিখেছেন সচিন

কী লিখেছেন সচিন

শনিবার এক টুইট বার্তায় সচিন তেন্ডুলকর জানিয়েছেন যে তাঁর শরীরে কোভিড ১৯-এর মৃদু লক্ষণ ধরা পড়েছে। সরকারি নিয়ম মেনে স্থিতিশীল অবস্থাতেই তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। তিনি পরিবারের থেকে নিজেকে আলাদা করে রেখেছেন বলে জানিয়েছেন কিংবদন্তি। তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের কেউ করোনা আক্রান্ত নন বলেও জানিয়েছেন সচিন। যে সকল স্বাস্থ্য কর্মী এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রাক্তন আইকন ক্রিকেটার। দেশবাসীকে সুস্থ থাকার আবেদনও জানিয়েছেন তেন্ডুলকর।

প্রথমে কী লেখেন পিটারসেন

সচিনের এই আশঙ্কাজনক টুইটের পাল্টা হিসেবে কেভিন পিটারসেন লেখেন যে তিনি বুঝতে পারছেন না কেন সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি কী ভেবে এমন মন্তব্য করেছেন, তা অবশ্য অজানা।

যুবরাজের খোঁচা

সোশ্যাল মিডিয়ায় কেভিন পিটারসেনের সঙ্গে যুবরাজ সিংয়ের দ্বৈরথ নতুন নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে বন্ধুত্ব সুলভ কথার লড়াইয়ে জড়িয়েছেন যুবি এবং কেপি। এবার সচিন ইস্যুতে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে মিত্র-সুলভ খোঁচা দিয়েছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অল রাউন্ডার।

ঢোক গেলেন কেপি

যুবরাজ সিংয়ের খোঁচা মজার ছলেই হজম করেছেন কেভিন পিটারসেন। পরে আরও একটি টুইট করে সচিন তেন্ডুলকরের সুস্থতা কামনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+