বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইংল্যান্ড মহিলা দলের দুই ক্রিকেটার

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইংল্যান্ড মহিলা দলের দুই ক্রিকেটার

সমকামী বিবাহকে এখনও কু-নজরে দেখেন অনেকেই। সমপ্রেমকেই করা হয় তীব্র কটাক্ষ। কিন্তু সমাজের চোখরাঙানির মধ্যেও নিজের ভালবাসাকে পরিণতি দিয়েছে অনেক সমপ্রেমী মানুষ। এই রকমই এক দৃষ্টান্ত স্থাপন করলেন ইংল্যান্ডের মহিলা দলের দুই ক্রিকেটার ক্যাথরিন ব্রান্ট এবং নাতালিয়া স্কিভার।

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইংল্যান্ড মহিলা দলের দুই ক্রিকেটার

অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এবং দুই পক্ষের পরিবার-পরিজনের উপস্থিতিতে পরিণয় সু-সমপন্ন হয়। নতুন এই জুটি'কে শুভেচ্ছা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড ক্রিকেটের তরফ থেকে টুইটে নতুন দম্পত্তিকে শুভেচ্ছা জানিয়ে ইংল্যান্ড ক্রিকেট লিখেছে, "আমাদের আন্তরিক শুভেচ্ছ ক্যাথেরিন ব্রান্ট এবং ন্যাট স্কিভারকে যারা সপ্তাহন্তে বিবাহ সমপন্ন করেছে।"

ব্রিটেনে আয়োজিত ২০১৭ আইসিসি মহিলা বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্কিভার এবং ব্রান্ট। নিউজিল্যান্ডে আয়োজিত ২০২২ মহিলা বিশ্বকাপ দলেও ছিলেন এই দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ১২১ বলে ১৪৮ রান করেন স্কিভার। তবুও তাঁর ইনিংস কাজে আসেনি। অজি বাহিনীর কাছে হেরে রানার্স হয় ২০১৭ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। ২০১৯ সালের অক্টোবরে ব্রান্টের সঙ্গে এনগেজমেন্টের কথা ঘোষণা করেন স্কিভার। ২০২০ সালের সেপ্টেম্বরে এই যুগলের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড ১৯-এর কারণে নিজেদের বিয়ে পিছিয়ে দেন ক্যাথরিন ব্রান্ট এবং নাতালিয়া স্কিভার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+