Vijay Hazare Trophy: বিদর্ভকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জিতল ময়াঙ্কের কর্ণাটক, টুর্নামেন্টের সেরা করুণ
Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফি জিতল কর্ণাটক। ভদোদরায় অনুষ্ঠিত ফাইনালে বিদর্ভকে হারিয়ে। টুর্নামেন্টের সেরার পুরস্কার পেলেন বিদর্ভ অধিনায়ক করুণ নায়ার।
কর্ণাটক জিতল ৩৬ রানে। ম্যাচের সেরা হলেন শতরানকারী রবিচন্দ্রন স্মরণ। ধ্রুব শোরের শতরানও ট্রফি জেতাতে পারল না বিদর্ভকে।

কোটাম্বি স্টেডিয়ামে টস জিতে বিদর্ভ ফিল্ডিং নিয়েছিল। কর্ণাটক ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৮ রান তোলে। অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল ৩২ রান করেন। তাঁর ওপেনিং পার্টনার দেবদত্ত পাড়িক্কলের সংগ্রহ ৮। চারে নেমে রবিচন্দ্রন স্মরণ ৯২ বলে ১০১ রান করেন। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে।
কৃষ্ণান সৃজিত ৭৪ বলে ৭৮ এবং অভিনব মনোহর ৪২ বলে ৭৯ রান করেন। নচিকেত ভুটে ও দর্শন নালকন্ডে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন যশ ঠাকুর ও যশ কদম।
জবাবে খেলতে নেমে বিদর্ভ ৪৮.২ ওভারে ৩১২ রানে গুটিয়ে যায়। ওপেনার ধ্রুব শোরে ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১১ বলে ১১০ রান করেন। হর্ষ দুবে ৩০ বলে ৬৩ রান করেন। করুণ নায়ার তিনে নেমে ৩১ বলে ২৭ রান করেন। বাসুকী কৌশিক, প্রসিদ্ধ কৃষ্ণ ও অভিলাশ শেট্টি তিনটি করে উইকেট নেন। প্রসিদ্ধ ১০ ওভারে ৮৪ রান দেন। হার্দিক রাজের ঝুলিতে ১টি উইকেট।
ম্যাচের সেরা হন রবিচন্দ্রন স্মরণ। করুণ নায়ার এবারের বিজয় হাজারে ট্রফিতে মোট ৭৭৯ রান করলেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি করুণকে। তিনি এবারের টুর্নামেন্টে সেরার পুরস্কারটির দখল নিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications