ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজ থেকে সরলেন কেন উইলিয়ামসন, কিউয়িদের নেতৃত্বে সাউদি, কারণটা কী?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ ও প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুরদেরও বিশ্রাম দিয়েছে ভারত। এবার টি ২০ সিরিজ থেকে সরে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর অনুপস্থিতিতে কিউয়িদের নেতৃত্ব দেবেন টিম সাউদি।

টি ২০ সিরিজ না খেলে টেস্টের প্রস্তুতি নেবেন উইলিয়ামসন

টি ২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের ২৪ ঘণ্টার মধ্যে ভারতে এসে পৌঁছেছে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দল। কাল জয়পুরে প্রথম টি ২০ আন্তর্জাতিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপ ফাইনালে ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৮৫ রান করেন উইলিয়ামসন। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩৭ রান করেছিলেন। সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২৫, ভারতের বিরুদ্ধে অপরাজিত ৩৩, স্কটল্যান্ডের বিরুদ্ধে শূন্য, নামিবিয়ার বিরুদ্ধে ২৮, আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৪০ রান করেছিলেন কিউয়ি অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে আউট হন ৫ রানে। ফাইনালে একাধিক নজির গড়ে ঝোড়ো ৮৫ রানের ইনিংস খেললেও ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শদের দাপটের জেরে কিউয়িদের বিশ্বচ্যাম্পিয়ন করাতে পারেননিন উইলিয়ামসন। আইপিএলের সময় থেকে তাঁকে কনুইয়ের চোটও ভোগাচ্ছিল। কিন্তু মাঠে তা বুঝতেই দেননি কিউয়ি অধিনায়ক।

টি ২০ সিরিজ না খেলে টেস্টের প্রস্তুতি নেবেন উইলিয়ামসন

টি ২০ সিরিজের পর ২৫ নভেম্বর থেকে কানপুরে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে ডিসেম্বরের ৩ তারিখ থেকে। এই সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপের দ্বিতীয় সংস্করণের অভিযান শুরু করবে চ্যাম্পিয়নরা। টি ২০ সিরিজের চেয়ে ভারতে দুই টেস্টের সিরিজকেই যে কিউয়িরা বেশি গুরুত্ব দিচ্ছে সেটা বোঝা গিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতেই। সেখানে জানানো হয়েছে, টি ২০ সিরিজে উইলিয়ামসন খেলবেন না। বুধবার জয়পুর, শুক্রবার রাঁচি ও রবিবার কলকাতায় নিউজিল্যান্ডকে তিনটি টি ২০ ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন টিম সাউদি। উইলিয়ামসন টেস্ট দলের ক্রিকেটারদের সঙ্গে জয়পুরে লাল বলের সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করবেন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো ফর্মে থাকা লকি ফার্গুসনও টি ২০ সিরিজে খেলতে পারবেন বলে আশাপ্রকাশ করা হয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে। রাইট কাফ স্ট্রেইনের কারণে মাঠের বাইরে ফার্গুসন, তবে তাঁর চোটের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে।

টি ২০ সিরিজ না খেলে টেস্টের প্রস্তুতি নেবেন উইলিয়ামসন

গত বছরের গোড়ায় ভারত ও নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক টি ২০ সিরিজ খেলেছিল। নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারত সিরিজ জিতেছিল ৫-০ ব্যবধানে। যদিও টি ২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শেষ চারে ওঠার পর কঠিন করে দিয়েছিল কিউয়িরা। ফলে ভারত সুপার টুয়েলভের শেষ তিনটি ম্যাচ জিতেও সেমিফাইনালে যেতে পারেনি। বিশ্বকাপ ফাইনাল হয়েছে রবিবার, বুধবারই ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ। কিউয়ি কোচ গ্যারি স্টেড বলেছেন, বিশ্বকাপ খেলার পর এত দ্রুত কোনও এর আগে কোনও সিরিজে নামতে হয়েছে বলে মনে পড়ছে না। এটা নিঃসন্দেহে কঠিন ও চ্যালেঞ্জিং। কিন্তু আমরা তার মোকাবিলা করতে প্রস্তুত।

নিউজিল্যান্ডের টি ২০ সিরিজের দল- টিম সাউদি (অধিনায়ক), টস অ্যাসলে, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+