বিরাটের পথে হাঁটলেন উইলিয়ামসন, জাতীয় দল থেকে আচমকা ছুটি নিলেন!

বিরাটের পথে হাঁটলেন উইলিয়ামসন, জাতীয় দল থেকে আচমকা ছুটি নিলেন!

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির পথে হেঁটে জাতীয় দল থেকে ছুটি নিলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের নেতা কেন উইলিয়ামসন। প্রথমবার বাবা হতে চলেছেন তিনি। এই দুর্দান্ত মুহূর্তে তিনি স্ত্রী সারাহ রহিমের পাশে থাকতে চান বলে জানিয়েছেন কেন। তাঁর ছুটি মঞ্জুর করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বাবা হতে চলেছেন কেন

বাবা হতে চলেছেন কেন

প্রথমবার বাবা হতে চলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাই ঘরের মাঠ বেসিন রিজার্ভে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে অনুশীলনে নামেননি কেন। ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে নিজের পিতৃত্বকালীন ছুটির আবেদন করেছিলেন উইলিয়ামসন। তা মঞ্জুর হওয়ায় বেসন রিজার্ভে মাঠে নামতে দেখা যাবে না কিউয়ি অধিনায়ককে।

কিউয়ি দলের নেতা কে

কিউয়ি দলের নেতা কে

কেন উইলিয়ামসনের অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম। কেনের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন তরুণ ব্যাটসম্যান উইল ইয়ং।

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

শুক্রবার বেসিন রিজার্ভ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। ঘরের মাঠে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে কেন উইলিয়ামসনের দল।

বিরাট কোহলির পথে হাঁটলেন

বিরাট কোহলির পথে হাঁটলেন

মা হতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই দুর্দান্ত মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার অধিনায়কের এই সিদ্ধান্ত নিয়ে নানা কথা উঠেছে ক্রিকেট মহলে। অনেকে আবার তাঁকে সমর্থনও করেছেন। তবে এই সাহসী পদক্ষেপ করে বিরাট যে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে পথ দেখিয়েছন, তা অনায়াসে বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+