Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মনে হচ্ছেন নতুন জাহির খানকে পেয়ে গিয়েছে ভারত: প্রাক্তন পাকিস্তান তারকা

মনে হচ্ছেন নতুন জাহির খানকে পেয়ে গিয়েছে ভারত: প্রাক্তন পাকিস্তান তারকা

ভারতীয় ক্রিকেট সার্কিটে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছেন অর্শদীপ সিং। আইপিএল ২০১৯-এ গোটা দেশ এবং বিশ্বের নজরে আসার পর থেকেই একের পর পারফরম্যান্সের মধ্যে দিয়ে নজর কেড়েছেন তিনি। ইংল্যান্ডের সফরে ভারতের জার্সিতে অভিষেক হয় তাঁর।

নতুন জাহির খান পেয়েছে ভারত:

নতুন জাহির খান পেয়েছে ভারত:

পাকিস্তানের প্রাক্তন তারকা উইকেটরক্ষক কামরান আকমলকে অভিভূত করেছে অর্শদীপ সিং-এর পারফরম্যান্স। পাঞ্জাবের তরুণ পেসারকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা পেসার জাহির খানের সঙ্গে তুলনা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, "অর্শদীপ সিং অসাধারণ এক বোলার। আমার মনে হয় ভারত তাদের নতুন জাহির খানকে পেয়ে গিয়েছে।"

নিজের শক্তিকে কী ভাবে কাজে লাগাতে হয় জানেন অর্শদীপ:

নিজের শক্তিকে কী ভাবে কাজে লাগাতে হয় জানেন অর্শদীপ:

কামরান আকমল আরও বলেছেন, "পেস এবং সুইং, উভয়ই রয়েছে অর্শদীপের এবং ওর মধ্যে বোলিং ইন্টিলিজিয়েন্স রয়েছে। মানসিক ভাবে ও দৃঢ় এবং নিজের দক্ষতার সম্পর্কে ওয়াকিবহল, পরিস্থিতি অনুযায়ী সেগুলো ও কাজে লাগায়।" তরুণ হয়েও অর্শদীপ যে রকম বোলিং ইন্টিলিজিয়েন্স এবং পরিপক্কতার পরিচয় দিয়েছে তা ভারতীয় দলের জন্য ভাল বিষয়।

ভারতের জার্সিতে অভিষেক এবং এখনও পর্যন্ত অর্শদীপের পারফরম্যান্স:

ভারতের জার্সিতে অভিষেক এবং এখনও পর্যন্ত অর্শদীপের পারফরম্যান্স:

ইংল্যান্ড সফরে ভারতের জার্সিতে অভিষেক হয় অর্শদীপের। ৭ জুলাই ২০২২ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডর বিরুদ্ধে ভারতের জার্সিতে প্রথম ম্যাচটি খেলেছিলেন অর্শদীপ সিং। দেশের হয়ে ১২ ম্যাচে ১৭টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। সেরা বোলিং ৩/১২। তবে, এশিয়া কাপ ২০২২-এশিয়া কাপে নিজেকে প্রত্যাশিত মতো মেলে ধরতে পারেননি এই তরুণ, তবে এটা তাঁর দোষ নয়। জীবনে প্রথম বার বড় মঞ্চে টুর্নামেন্ট এবং কম বয়সের কারণে এগুলো স্বাভাবিক।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাওয়ান অর্শদীপ:

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাওয়ান অর্শদীপ:

এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল অর্শদীপ সিং-কে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের দলে ফেরেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই প্রোটিয়া দলকে নাকানিচোবানি খাওয়ান অর্শদীপ। একাই দক্ষিণ আফ্রিকার ভিত নাড়িয়ে দিয়েছিলেন। তাঁর দাপটে ২ ওভারেই চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকার যার মধ্যে তিনটি উইকেটই ছিল তাঁর। ওই ম্যাচে তাঁর সামনে গোল্ডেন ডাক হল রসি রসৌ এবং ডেভিড মিলার। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলেন অর্শদীপ সিং। ভারতের টি-২০ দলে রয়েছেন অর্শদীপ সিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+