Test Records: টেস্টের ইতিহাসে প্রথমবার মহাকীর্তি! কামিন্দু ও ধনঞ্জয়ের জোড়া শতরানে চুরমার নানা রেকর্ড
Test Records: টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে যা হয়নি তা-ই হলো সিলেটে। সাত বা তার নীচে নেমে দুই ইনিংসে শতরান হাঁকিয়ে নজিরবিহীন কাণ্ড ঘটালেন কামিন্দু মেন্ডিস।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই কামিন্দু ও শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার ব্যাটে ভেঙেচুরে খানখান টেস্টের নানাবিধ রেকর্ড।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট খুইয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ২০২ রানের পার্টনারশিপ গড়েন ধনঞ্জয় ও কামিন্দু। দুজনেই করেছিলেন ১০২ রান। ধনঞ্জয় খেলেছিলেন ১৩১ বল, কামিন্দু ১২৭টি ডেলিভারির মোকাবিলা করেছিলেন।
শ্রীলঙ্কার ২৮০ রানের জবাবে বাংলাদেশ শেষ হয় ১৮৮ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা তোলে ৪১৮। ধনঞ্জয় ডি সিলভা করেন ১০৮, কামিন্দু করেন সর্বাধিক ১৬৪। জবাবে খেলতে নেমে হারের দোরগোড়ায় বাংলাদেশ। তৃতীয় দিনের শেষে তারা ১৩ ওভারে ৪৭ রান তোলার ফাঁকে পাঁচ উইকেট হারিয়েছে।
কোনও টেস্টে দুই ইনিংসে দুই ব্যাটারই শতরান হাঁকিয়েছেন, টেস্টে এমনটি হলো তৃতীয়বার। ১৯৭৪ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইয়ান ও গ্রেগ চ্যাপেল প্রথমবার এই কীর্তি স্থাপন করেছিলেন। ২০১৪ সালে পাকিস্তানের আজহার আলি ও মিসবা উল হক আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির স্পর্শ করেছিলেন।
কোনও টেস্টে দুই দলের একই ব্যাটার দুই ইনিংসে শতরান করেছেন এমন নজিরও রয়েছে। ১৯৪৭ সালে অ্যাডিলেড টেস্টে আর্থার মরিস ও ডেনিস কম্পটন, ১৯৯১ সালে হ্যামিলটন টেস্টে অ্যান্ড্রু জোন্স ও অশাঙ্ক গুরুসিংহে এবং ২০১৪ সালে অ্যাডিলেডে ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি দুই ইনিংসেই সেঞ্চুরি করেন।
ছয় বা তার নীচে নেমে কোনও টেস্টে দুই ইনিংসে শতরান এর আগে হাঁকিয়েছেন মাত্র দুজন। ১৯৮০ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অ্যালান বর্ডার করেছিলেন অপরাজিত ১৫০ ও ১৫৩। ২০০৯ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান করেন ১৬২ ও ১৪৩।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications