কেকেআরের নতুন পেস অস্ত্র নাগারকোটি, কোচের মুখেও প্রশংসার ঢল
এ মরশুমে কেকেআরের জার্সি পেয়েছেন আইপিএলে খেলার জন্য। তরুণ তুর্কি এই পেসার বিশ্বমঞ্চে যেভাবে খেলা দেখিয়েছেন তাতে নাইট সমর্থকরা তাঁকে ঘিরে আশায় বুক বাঁধতেই পারেন।
সুরেন্দ্র রাঠোর জয়পুরের বাসিন্দা। পেশায় ক্রিকেট কোচ। আজ থেকে ১১ বছর আগে এক বছর আটেকর ছেলেকে দেখেছিলেন। সেই বয়সে ছেলেটি যে গতিতে বল করছিল তা দেখে মুগ্ধ হন সুরেন্দ্র।

অভিজ্ঞ ক্রিকেট কোচ তাঁকে নিজের ক্যাম্পে নিয়ে আসেন। দেখেন তাঁর পর্যবেক্ষণ , খুদে এই ছেলেটি অনেক বেশি বড়রা যা গতিতে বল করে তার চেয়ে জোরে বল করে। তাঁর অ্যাকাডেমিতে শিখেই আজ নিউজিল্যান্ড কাঁপালেন কমলেশ নাগারকোটি। সুরেন্দ্র-র জহুরির চোখ যাঁকে চিনেছিল সেই ছেলে ৩ রা ফেব্রুয়ারি বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য।
এবারের বিশ্বকাপের সফরে ৯ টি উইকেট তুলে নিয়েছেন তিনি। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে পেয়েছেন ২ টি উইকেট। কমলেশের কোচের মতে কার্যত স্পিডগান তাঁর ছাত্র। গড়ে ১৪৯ কিমি / ঘন্টায় বল করেন তিনি। তবে এতে চমকান না কেকেআরের উঠে আসা এই প্লেয়ারের কোচ। তাঁর মতে অনেক ছোট থেকে কমলেশ যে গতিতে বল করতে পারত তা অন্যরা করতে পারত না। কোচ আরও জানিয়েছেন খুব দ্রুত শিখে নেওয়ার ক্ষমতা রয়েছে আর সেই জায়গা থেকেই এত দ্রুত উন্নতি করতে পেরেছে কমলেশ।
তাঁর কোচ এও আশা করছেন যেভাবে শক্তিশালী তাতে ভবিষ্যতে ভারতীয় দলে খেলার ক্ষমতা তাঁর আছে। নাগরাকোটি বাবা লাচাম সিং অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। ছেলে যাভাবে বিশ্বমঞ্চে পারফর্ম করেছে তাতে তাঁর বুক গর্বে ফুলে গেছে। কোচ ও বাবা যেরকমভাবে কমলেশ নাগরাকোটির পারফরম্যান্সে মুগ্ধ ঠিক তেমনিই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কেও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
এ মরশুমে কেকেআরের জার্সি পেয়েছেন আইপিএলে খেলার জন্য। তরুণ তুর্কি এই পেসার বিশ্বমঞ্চে যেভাবে খেলা দেখিয়েছেন তাতে নাইট সমর্থকরা তাঁকে ঘিরে আশায় বুক বাঁধতেই পারেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications