আইপিএল ২০২০ : টাইটেল স্পনসরার হওয়ার লড়াইয়ে দেশের দুই অতি দামী সংস্থা!

আইপিএল ২০২০ : টাইটেল স্পনসরার হওয়ার লড়াইয়ে দেশের দুই অতি দামী সংস্থা!

সীমান্ত বিতর্কের জেরে নানামুখী রাজনৈতিক চাপের জেরে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে চিনা সংস্থা ভিভো। পরিবর্তের খোঁজ শুরু করেছে বিসিসিআই। খুব শীঘ্রই এই ইস্যুতে টেন্ডার ডাকা হবে বলে খবর। তার আগেই আইপিএলের এ বছরের টাইটেল স্পনসরার হওয়ার দৌড়ে ভারতের দুই অতি দামী সংস্থা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। তা নিয়ে নেটিজেনদের রসিকতার অন্ত নেই।

এগিয়ে দুই অতি দামী সংস্থা

এগিয়ে দুই অতি দামী সংস্থা

সূত্রের খবর, রাজনৈতিক কারণে চিনা সংস্থা ভিভো আইপিএলের চলতি বছরের টাইটেল স্পনসরারের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে সেই শূন্যস্থান পূরণের জন্য নিজের নাম প্রস্তাব আকারে রেখেছে মুকেশ আম্বানির জিও এবং যোগগুরু রামদেব বাবার পতঞ্জলি। এই অবস্থায় বিসিসিআই-এর দরপত্র আবেদন নাম কা ওয়াস্তা বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

নেটিজেনদের প্রতিক্রিয়া

নেটিজেনদের প্রতিক্রিয়া

আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে ভিভোর সরে যাওয়া এবং জিও ও পতঞ্জলির মধ্যে যে কোনও এক সংস্থার সম্ভাব্য অন্তর্ভূক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মসকরা শুরু করেছেন নেটিজেনরা। কেউ কেউ এখন থেকেই শিল্পপতি মুকেশ আম্বানি ও যোগগুরু রামদেব বাবার মুনাফা খুঁজতে শুরু করেছেন।

সরে দাঁড়িয়েছে ভিভো

সরে দাঁড়িয়েছে ভিভো

চিনের সঙ্গে সীমান্ত সমস্যা চওড়া হওয়া সত্ত্বেও চলতি আইপিএলে ভিভোকেই টাইটল স্পনসরার রাখার সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছিল বিসিসিআই। যদিও এতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। ঘরে-বাইরে চাপও বেড়েছে। শেষমেশ বিসিসিআই কিছু না জানালেও ভিভো চলতি মরশুমের আইপিএল থেকে নিজেদের সরিয়েই নেয়।

বিসিসিআইয়ের সমস্যা

বিসিসিআইয়ের সমস্যা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। তার আগে ভিভোর সরে যাওয়ার আকস্মিকতায় কিছুটা হলেও বেসামাল হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন টাইটেল স্পনসরারের খোঁজে টেন্ডার ডাকতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। আগামী তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিসিসিআই-ভিভো চুক্তি

বিসিসিআই-ভিভো চুক্তি

আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। পাঁচ বছরের চুক্তিতে বিসিসিআই-কে প্রতি বছর ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+