Jhulan Goswami: নাইট শিবিরে যুক্ত হলেন ঝুলন, শাহরুখের দলে কোন ভূমিকায় যাবে চাকদহ এক্সপ্রেসকে?
কেকেআর শিবিরের যোগ দিলেন কিংবদন্তি ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। তবে কলকাতা নাইট রাইডার্স দলে নয়। শাহরুখ খানের দলের বিদেশি দলের সঙ্গে যুক্ত হলেন। মহিলাদের আইপিএলে মুম্বই দলের বোলিং কোচ আছেন ঝুলন গোস্বামী। ভারতের প্রাক্তন অধিনায়ককে এবার দেখা যাবে মেন্টরের ভূমিকায়।
ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে দেখা যাবে বাংলার ঝুলন গোস্বামীকে। শুক্রবারই চাকদহ এক্সপ্রেসকে দলে যুক্ত করার কথা ঘোষণা করা হয় শাহরুখের সংস্থার পক্ষ থেকে। নাইটদের সংসারে যুক্তস হয়ে খুশি গোপন রাখেননি বঙ্গ কন্যা। নতুন ভূমিকাতে দেখা যাবে তঁকে।

টিকেআর দলে যোগ দিয়ে ঝুলন বলেছেন, আমি ঝুলন গোস্মাবী টিকেআর মহিলা দলের মেন্টর হিসাবে যুক্ত হয়েছি। এই ফ্রাঞ্চাইজিতে যুক্ত হতে পেরে আমি সম্মানিত। আমি অত্যন্ত উত্তেজিত টিকেআর দলের সঙ্গে যুক্ত হতে পেরে। ক্যারিবিয়ান ক্রিকেটে এই দলের গুরুত্বপূর্ণ প্রভাব আছে। তারা স্থানীয় ক্রিকেটারদের খুব বেশি করে দলে জায়গা দেয়। প্রথম সংস্করনেই এই দল চ্যাম্পিয়ন হয়েছে।
২০২৪ সালের উইমেন্স ক্যা রিবিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই নিজেদের দল গুছিয়ে নিচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্স। মরশুম শুরুর আগেই তারা রিটেনড ক্রিকেটারদের নাম ঘোষণা করে দিয়েছে। এর আগেই কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আসন্ন মরশুমে খেলানোর জন্য চুক্তিবদ্ধ করার কথাও জানিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
ভারতীয় তারকা ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ এবং শিখা পান্ডেকে এবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে। এখানেই শেষ নয়, নাইটদের হয়ে মাঠে নামবেন অস্ট্রেলিয়ার তারকা তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক মেগ ল্যানিংকেও।
২০২২ এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫০-র বেশি আন্তর্জাতিক উইকেট। দু'যুগ ধরে ক্রিকেট খেলেছেন ঝুলন। মেয়েদের ক্রিকেটে সব থেকে বেশি উইকেট তাঁর দখলে। মেয়েদের এক দিনের ক্রিকেটের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেটও তাঁর দখলে।












Click it and Unblock the Notifications