রামিজ রাজার চতুর্দেশীয় টুর্নামেন্টের প্রস্তাব সম্পর্কে মুখ খুললেন বিসিসিআই সচিব
রমিজ রাজার চতুর্দেশীয় টুর্নামেন্টের প্রস্তাব সম্পর্কে মুখ খুললেন বিসিসিআই সচিব
চলতি বছর জানুয়ারি মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছিলেন, তিনি আইসিসি'র কাছে প্রস্তাব রাখবেন যাতে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে চার দেশীয় প্রতিযোগীতার আয়োজন করা হয়। তাতে যেমন ক্রিকেট লাভবান হবে তেমনই লাভবান হবেন ক্রিকেটপ্রেমীরা।

রামিজের এই চতুর্দেশীয় সিরিজের পরিকল্পনাকে পাত্তাই দিলেন না বিসিসিআই সচিব জয় শাহ। সংবাদ সংস্থা রয়টার্সকে শাহ জানিয়েছে, কম সময়ে ব্যবসায়িক স্বার্থে কোনও পদক্ষপ নেওয়া আগে বিশ্বে ক্রিকেট সংস্থাগুলির প্রধানদের দায়িত্ব হওয়া উচিৎ ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়া।
রয়টার্সকে জয় শাহ বলেছেন, "যে ভাবে আইপিএল-এর সময় বাড়ছে এবং প্রতি বছর আইসিসি ইভেন্ট থাকছে তাতে আমাদের প্রধান লক্ষ্য ঘরের মাঠে দ্বি-পাক্ষিক সিরিজগুলি ঠিক মতো আয়োজন করা এবং টেস্ট ক্রিকেটের উপর জোর দেওয়া। আমি অলিম্পিক্সে ক্রিকেটকে দেখার জন্য মুখিয়ে রয়েছি কারণ এই খেলার উন্নতি সাধনে তা গুরুত্বপূর্ণ হবে। খেলার (ক্রিকেট) বিস্তার করাটা চ্যালেঞ্জিং যেটার সম্মুখীন হচ্ছে আমাদের খেলা এবং আমাদের উচিৎ কোনও রকম কম সময়ের বাণিজ্যিক পরিকল্পনার থেকে সরে এসে, এতে (ক্রিকেটের বিস্তারে) মন দেওয়া। "
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ম করে চালু করারই এই সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ হলেও নিজের টুইটে রামিজ রানা তা উল্লেখ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, " হ্যালো ফ্যান্স। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড'কে নিয়ে প্রতি বছর চতুর্দেশীয় টি-২০ সিরিজ আয়োজনের জন্য প্রস্তাব রাখব আইসিসি'র কাছে। রোটেশন পদ্ধতিতে চারটি দেশই এই প্রতিযোগীতা আয়োজন করবে।"
রাজনৈতিক চাপানউতর এবং কূটনৈতিক কারণে ন'বছরের উপর বন্ধ ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ। আইসিসি এবং এশিয়া কাপ ছাড়া অন্য কোনও ইভেন্টে এই দুই দল মুখোমুখি হয় না। শেষ বার এই দুই দল দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২ সালে। সেই বার তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল পাকিস্তান দল। ২০২১ আইসিসি টি-২০ বিশ্বকাপে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচে বিশ্রী ভাবে হেরে গিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই এক বছরের মধ্যে ফের মুখোমুখি হতে চলেছে এই চিরপ্রতিদ্বন্দ্বী। অস্ট্রেলিয়ায় আয়োজিত ২০২২ আইসিসি টি-২০ বিশ্বকাপে গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, টিকিট বিক্রি শুরু করার কয়েক মিনিটের মধ্যেই সোল্ড আউট হয়ে গিয়েছে ভারত-পাক দ্বৈরথের সমস্ত টিকিট।












Click it and Unblock the Notifications