Jasprit Bumrah: বাড়িতে থেকেই বিশ্রাম নিতে হবে বুমরাহকে! তারকা পেসারকে নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে

জসপ্রীত বুমরাহের চোটের অবস্থা নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি বিসিসিআই। কিন্তু প্রতিদিনই তাঁর চোটের অবস্থা নিয়ে নিত্য নতুন আপডেট উঠে আসছে। বুধবার যে খবর সামনে এসেছে তা বুমরাহকে নিয়ে উদ্বেগের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি করল।

এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বুমরাহের খেলা নিয়ে ঘোরতর সংশয় আছে। বুধবার একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেল,জসপ্রীত বুমরাহকে তাঁর পিঠের ফোলাভাব কম না হওয়া পর্যন্ত বিছানায় বিশ্রামের(Bed-Rest ) পরামর্শ দেওয়া হয়েছে। এরফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রধান পেসারের খেলা নিয়ে সংশয় গভীরতা আরও বৃদ্ধি পেল। বুমরাহের এই আপডেট রীতিমতো উদ্বেগজনক।

i BCCI: সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেই শুধু নয়, সহকর্মীর সঙ্গেও সংঘাত গম্ভীরের! স্ক্যানারের তলায় সাপোর্ট স্টাফরাও

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহের পিঠের সমস্যা হয়েছিল(back spasm)। দলের চিকিৎসদের সঙ্গে তাঁকে স্ক্যান করতে যেতে হয়েছিল। । চোট কি খুব গুরুতর? বিসিসিআই সরকারিভাবে বুমরাহের বিষয়ে আপডেট দেয়নি। তবে চোটের সমস্যা বুমরাহের জন্য বিপদ হতে চলেছে।

বুমরাহ গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স (পূর্বতন এনসিএ) পরিদর্শন করার কথা রয়েছে। কবে তিনি সেখানে যাবেন তারিখ নির্ধারণ করা হয়নি, আপাতত বুমরাহকে বেড রেস্টের পরামর্শ দেওয়া হয়েছে।

সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে এক সূত্র জানিয়েছেন, বুমরাহ পরের সপ্তাহে সেন্টার অফ এক্সিলেন্স-এ যেতে পারেন তবে এখনই কোনও নির্দিষ্ট তারিখ নেই। পেশীর উপর চাপ কমাতে এবং ফোলাভাব কমানোর জন্য তাঁকে বাড়িতে বিছানা বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। একবার এটি হয়ে গেলে, ভবিষ্যতের পদক্ষেপ নির্ধারণ করা হবে। আঘাতের সঠিক নির্ণয় এখনও স্পষ্ট নয়। তবে আশার কথা হলো ইনজুরিটা ফুলে ওঠার চেয়ে গুরুতর কিছু নয়।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি নাও খেলতে পারেন ভারতের ১ নম্বর পেসার। তাঁর পুরো ফিট হতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এরফলে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বুমরাহকে বাদ দিয়েই দল সাজাতে হতে পারে গৌতম গম্ভীরকে। বুমরাহের জন্যই দল ঘোষণা করতে কিছুটা সময় নিয়েছে বিসিসিআই। তাঁর জন্য আরও কিছুটা অপেক্ষা করতে চাইছে বিসিসিআই।

বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করতে আইসিসির কাছে আরও সময় চেয়েছে। সম্ভবত ১৮ বা ১৯ জানুয়ারি দল ঘোষণা হতে পারে বুমরাহের ফিটনেস দেখেই নির্বাচকরা কল নেবেন তবে তিনি শর্ত সাপেক্ষে তিনি অস্থায়ী দলে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+