রোহিত, ধোনি, কোহলির তালিকায় অন্তর্ভূক্ত হতে চলেছেন বুমরা ও জাদেজা
রোহিত, ধোনি, কোহলির তালিকায় অন্তর্ভূক্ত হতে চলেছেন বুমরা ও জাদেজা
আর কয়েক ঘণ্টার মধ্যেই মাউন্ট মাউনগানুই-র বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ জিতে কিউয়ি-দের বিরুদ্ধে সিরিজ হোয়াইট ওয়াশ করতে মরিয়া বিরাট কোহলিরা। আবার এই ম্যাচেই রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির সঙ্গে এলিট তালিকায় নাম উঠতে চলেছে জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার।

বুমরার টি-টোয়েন্টি ম্যাচ
ভারতীয় দলের জার্সিতে ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন মিস্ট্রি ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে খেললে অর্ধশত ম্যাচ পূর্ণ হবে বুমরার।

জাদেজার টি-টোয়েন্টি ম্যাচ
জসপ্রীত বুমরার মতো রবীন্দ্র জাদেজাও ভারতীয় দলের জার্সি গায়ে ৪৯টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। বে ওভালে মাঠে নামলে তাঁরও অর্ধশত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পূর্ণ হবে।

এলিট লিস্টে বুমরা ও জাদেজা
বে ওভালে জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজাকে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামলে ৫০ ও তার বেশি সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ভারতীয়দের তালিকায় তাঁরা জায়গা পাবেন। তালিকায় যুগ্মভাবে সপ্তম স্থানে উঠে আসবেন বুমরা ও জাদেজা।

তালিকায় কারা
তালিকার শীর্ষ স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের জার্সিতে ১০৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। তাঁরা যথাক্রমে ৯৮ ও ৮২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তালিকার চতুর্থ স্থানে থাকা সুরেশ রায়না ভারতের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ৬১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছেন লেজেন্ড যুবরাজ সিং। ভারতের হয়ে ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications