IPL 2024: হর্ষল-প্রশান্তের লজ্জার রেকর্ড কি ভাঙবে আইপিএলে? টি২০-তে এক ওভারে সর্বাধিক রান দিয়েছেন কে?
IPL 2024: আইপিএলে এখন দুশো-আড়াইশো রান তুলেও নিশ্চিত থাকতে পারছে না কোনও দল। ব্যাটারদের দাপটে আইপিএলে হয়তো কোনও দিন তিনশোও হয়ে যাবে বলে চর্চা চলছে।
বোলারদের কাছে ক্রমশ চ্যালেঞ্জিং হচ্ছে আইপিএল, টি২০ ক্রিকেটও। আইপিএলে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ডও ভেঙে যাওয়া অসম্ভব নয়।

২০১১ সালে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে ম্যাচ ছিল কোচি টাস্কার্স কেরালার। সেই ম্যাচে প্রশান্ত পরমেশ্বরণের ওভারে ক্রিস গেইল নিয়েছিলেন ৩৭ রান। প্রথম ডেলিভারিতে নো বলে ছয়, এর পরের বলগুলিতে যথাক্রমে ৬, ৪, ৪, ৬, ৬, ৪।
১০ বছর পর এই রেকর্ড স্পর্শ করেন হর্ষল প্য়াটেল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ে ম্যাচ ছিল আরসিবির। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজা আরসিবি পেসার হর্ষল প্যাটেলের ওভারে নেন ৩৭ রান। এ ক্ষেত্রে প্রথম বলে মারেন ছয়, দ্বিতীয় ডেলিভারিটি নো বল ছিল, তাতেও ছক্কা। পরের পাঁচ বলে যথাক্রমে ৬, ৬, ২, ৬, ৪।
চলতি আইপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন আনরিখ নরকিয়া। মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে। দিল্লির নরকিয়ার ওভারে রোমারিও শেফার্ড ৩২ রান সংগ্রহ করেন। প্রথম বলে চার, পরের তিন বলে তিনটি ছয়, পঞ্চম বলে চার, শেষ বলে ছক্কা।
টি২০ আন্তর্জাতিকে এক ওভারে ৩৬ রান উঠেছে চারবার। ফলে চার বোলার এই লজ্জার রেকর্ডের অধিকারী। ২০০৭ সালে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে যুবরাজ সিং নেন ৩৬ রান। ২০২১ সালে শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং চলতি বছর আফগানিস্তানের করিম জেনাত ভারতের বিরুদ্ধে ও কামরান খান নেপালের বিরুদ্ধে ৩৬ রান দেন।
যদিও টি২০ ক্রিকেটে এগুলিই কিন্তু সর্বাধিক রানের ওভার নয়। ২০১২ সালে নিউজিল্যান্ডের পেসার জেমস ফুলার গ্লুচেস্টারশায়ারের বিরুদ্ধে এক ওভারে ৩৮ রান দিয়েছিলেন। ২০১২ সালে টোয়েন্টি২০ কাপের কোয়ার্টার ফাইনালে সাসেক্সের বিরুদ্ধে। ব্যাটার ছিলেন স্বদেশীয় স্কট স্টাইরিস।
১৮তম ওভার করতে গিয়ে প্রথম দুটি নো বল করেন। দুটিতেই চার মারেন স্টাইরিস। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এক রানের পরিবর্তে প্রতি নো বলে দুই রান করে দেওয়া হয়েছিল। ফলে কোনও বৈধ বলের আগেই ১২ রান দিয়ে ফেলেন ফুলার। পরের দুটি বলে ছয়, তৃতীয় বলে চার মারেন স্টাইরিস। চতুর্থ বলটি ডট বল হয়, অর্থাৎ কোনও রান হয়নি। পঞ্চম ও ষষ্ঠ বলে চার ও ছয় হাঁকান স্টাইরিস।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications