জাদেজার ঘূর্ণিতে ভারতের বিরুদ্ধে টালমাটাল অস্ট্রেলিয়া, নাগপুর টেস্টে নজির গড়লেন অশ্বিনও

নাগপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২টি উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সেশনে পড়ল আরও ৬টি। রবীন্দ্র জাদেজা নিলেন ৪ উইকেট। অশ্বিন পেলেন ২টি। ৪৫০তম টেস্ট উইকেটও নিলেন।

নাগপুর টেস্টের যা গতিপ্রকৃতি তাতে খেলা পাঁচ দিন গড়ানোর সম্ভাবনা কার্যত নেই। টার্নিং ট্র্যাকে ভেল্কি দেখাতে শুরু করেছেন ভারতীয় স্পিনাররা। মধ্যাহ্নভোজের বিরতির পর ইতিমধ্যেই ছয় উইকেট হারিয়ে ধুঁকছে প্যাট কামিন্সের দল। প্রথম সেশনে একটি করে উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। দ্বিতীয় সেশনে রবীন্দ্র জাদেজা চারটি ও রবিচন্দ্রন অশ্বিন ২টি উইকেট নিয়েছেন।

কামব্যাক টেস্টে দুরন্ত জাদেজা

কামব্যাক টেস্টে দুরন্ত জাদেজা

মধ্যাহ্নভোজের বিরতির পর অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়ান রবীন্দ্র জাদেজা। ৩৬তম ওভারের শেষ দুটি বলে তিনি তুলে নেন মার্নাস লাবুশানে ও ম্যাট রেনশর উইকেট। ৮৪ রানের মাথায় অজিরা তৃতীয় ও চতুর্থ উইকেট হারায়। মার্নাস লাবুশানে ৮টি চারের সাহায্যে ১২৩ বলে ৪৯ রান করেন। তিনি জাদেজার বলে স্টাম্প আউট হন। কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে দুরন্ত স্টাম্পিংয়ে বাহবা আদায় করে নেন শ্রীকার ভরত। এর পরের বলেই ম্যাট রেনশ লেগ বিফোর হন। রিভিউ নিয়েও রক্ষা পাননি। সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে।

চাপে অস্ট্রেলিয়া

চাপে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সমস্যা আরও বেড়ে যায় স্টিভ স্মিথ আউট হলে। জাদেজার ঘূর্ণিতে ঠকে অবাক বিস্ময়ে কয়েক সেকেন্ডের জন্য পিচে দাঁড়িয়ে থেকে প্যাভিলিয়নের রাস্তা ধরেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক। সাতটি চারের সাহায্যে স্মিথ ১০৭ বলে ৩৭ রান করেন। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটটি পড়ে ১০৯ রানে।

অশ্বিনের নজির

অশ্বিনের নজির

এরপর অস্ট্রেলিয়ার দুটি উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। ৫৩.১ ওভারে অশ্বিনের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। সাতটি চারের সাহায্যে অজি উইকেটকিপার ৩৩ বলে ৩৬ রান করেন। এই উইকেটটি টেস্ট ক্রিকেটে অশ্বিনের সাড়ে চারশোতম উইকেট। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন তিনি। ৫৩.১ ওভারে ১৬২ রানে ষষ্ঠ উইকেট পড়েছিল অজিদের। ৫৮তম ওভারের তৃতীয় বলে প্যাট কামিন্সের উইকেটটিও তুলে নেন অশ্বিন। ক্যাচ ধরেন অশ্বিন। ১৪ বলে ৬ রান করে অজি অধিনায়ক আউট হন, অজিদের সপ্তম উইকেট পড়ে ১৭২ রানে।

লাঞ্চের পর ৬ উইকেট

লাঞ্চের পর ৬ উইকেট

লাঞ্চের পর নিজের চতুর্থ উইকেটটি তুলে নেন রবীন্দ্র জাদেজা। অভিষেক টেস্টে ৫ বলে ০ রান করে জাড্ডুর বলে লেগ বিফোর হন টড মার্ফি। রিভিউ নেন, কিন্তু তাতে লাভ হয়নি। ৫৮.৫ ওভারে অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটটি পড়ে ১৭৩ রানে। এর আগে, এদিন ২.১ ওভারে ২ রানে দুই ওপেনারকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা ব্যক্তিগত ১ রান করে আউট হন। মধ্যাহ্নভোজের বিরতির আগে অস্ট্রেলিয়া আরও একটি উইকেট হারাতে পারতো। স্লিপে অক্ষর প্যাটেলের বলে স্টিভ স্মিথের লোপ্পা ক্যাচ ফেলেন বিরাট। সেই ক্যাচটি ধরতে পারলে ৩৩ রানে ৩ উইকেট পড়ে যেত অজিদের, স্মিথ তখন ব্যাট করছিলেন ৬ রানে। চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৬০ ওভারে ৮ উইকেটে ১৭৪। পিটার হ্যান্ডসকম্ব ২৯ ও নাথান লিয়ঁ ০ রানে ক্রিজে আছেন।

অ্যাডভান্টেজ ভারত

অ্যাডভান্টেজ ভারত

রবীন্দ্র জাদেজার বোলিং ফিগার এখনও অবধি ২০ ওভার ৮ মেডেন ৪৫ রানে ৪ উইকেট। অশ্বিন ২টি মেডেন-সহ ১৪ ওভারে ৪১ রান দিয়ে ২টি উইকেট সংগ্রহ করেছেন। অক্ষর প্যাটেল ১০ ওভার বল করেছেন ৩ মেডেন ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। অবশ্য এ ক্ষেত্রে তিনি দুর্ভাগ্যেরও শিকার, কেন না তাঁর পঞ্চম ওভারের প্রথম বলেই স্মিথের ক্যাচ ফেলেছিলেন কোহলি। ৬০ ওভারের মধ্যে ১৬ ওভার করেছেন পেসাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+