গৌতম গম্ভীরকেই সভাপতি পদে দেখতে চায় ডিডিসিএ!
গৌতম গম্ভীরকেই সভাপতি পদে দেখতে চায় ডিডিসিএ!
গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট বোর্ড তাদের সভাপতি পদে সেই রাজ্য তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনার গৌতম গম্ভীরকে দেখতে চায় বলে সূত্রের খবর। দিল্লির বিজেপি সাংসদ নাকি নিজেই এই প্রস্তাব দিয়েছেন বলেও খবর।

রবিবার দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ, সভা চলাকালীন সংস্থার যুগ্ম সচিব রঞ্জন মানচান্দাকে থাপ্পড় মারেন বিপক্ষ শিবিরের মাকসুদ আলম। এরপরেই দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সভায় হাতাহাতি শুরু হয়। এর জেরে বন্ধ হয়ে যায় সভা। ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেউ বা কারা। সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তা দেখে স্তম্ভিত হয় দেশের ক্রিকেট মহল।
ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন দিল্লি তথা ভারতের প্রাক্তন বাঁ-হাতি ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ঘটনায় ক্ষুব্ধ গাউতি এ ব্যাপারে বিসিসিআই-র দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বর্তমান পদাধিকারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য আবেদন জানিয়েছেন গম্ভীর। ডিডিসিএ-তে নতুন করে নির্বাচন আয়োজন করার দাবিও তুলেছেন ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য।
গোষ্ঠী দ্বন্দ্বের জেরে কয়েক মাস আগে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে ইস্তফা দেন রজত শর্মা। এবার কে ওই পদে বসবেন, তা ঠিক হবে ১৩ জানুয়ারি। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে এবারের নির্বাচনে দেশের প্রাক্তন ক্রিকেট তারকা গৌতম গম্ভীর দাঁড়াতে পারেন। ডিডিসিএ-র একটা অংশ গম্ভীরকেই সভাপতি পদে দেখতে চাইছে বলেও খবর।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications