Irani Cup: ইরানি কাপ সরে গেল মুম্বই থেকে, কোথায় হবে টুর্নামেন্ট?
Irani Cup: ইরানি কাপ সরে গেল মুম্বই থেকে। অক্টোবরের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের আগে অনেকেই চাইবেন এই টুর্নামেন্টে নজর কাড়তে।
প্রথমে বিসিসিআই যে সূচি প্রকাশ করেছিল তাতে ইরানি কাপ হওয়ার কথা ছিল মুম্বইয়ে। মুম্বই রঞ্জি চ্যাম্পিয়ন। তাদের প্রতিপক্ষ অবশিষ্ট ভারতীয় একাদশ। যদিও হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না মুম্বই।

মুম্বই থেকে বর্ষা বিদায় নেয়নি। বিসিসিআই এখনও সরকারিভাবে কিছু না জানালেও উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ইরানি কাপের আসর বসবে লখনউয়ে। ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামেই হবে ইরানি কাপ।
লখনউয়ের পাশাপাশি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামও ইরানি কাপ আয়োজনের দৌড়ে ছিল। এই মুহূর্তে লখনউয়ের স্টেডিয়ামটিতে চলছে ৬ দলীয় ইউপি টি২০ লিগের ম্যাচ। সংবাদসংস্থার দাবি, মুম্বইয়ে যে বৃষ্টি চলছে তাতে ইরানি কাপের জন্য পিচ ও আউটফিল্ড খেলার জন্য তৈরি রাখতে অপারগ মাঠকর্মীরা।
অক্টোবরের যখন টুর্নামেন্টটি হওয়ার কথা তখন মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট থেকেও। একই সময়ে লখনউ থাকবে রৌদ্রোজ্জ্বল। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের শেষ দিনে ইরানি কাপ শুরু হবে। ফলে টেস্ট দলে সম্ভাব্য, কিন্তু ভারতীয় দলের বাইরে থাকা প্লেয়ারদের রেখেই অবশিষ্ট ভারতীয় একাদশের দল গড়বেন নির্বাচকরা।
উল্লেখ্য, অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই ১৬৯ রানে বিদর্ভকে হারিয়ে গত মরশুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ফাইনাল হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। এই নিয়ে ৪২ বার রঞ্জি জিতেছে মুম্বই। গত বছর ইরানি কাপ জিতেছিল অবশিষ্ট ভারতীয় একাদশ। রাজকোটে ১৭৫ রানে হারিয়েছিল সৌরাষ্ট্রকে।
ইরানি কাপ শুরু হয়েছিল ১৯৬০ সাল থেকে। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও কোষাধ্যক্ষ জাল আর ইরানির নামে। অবশিষ্ট ভারতীয় একাদশ ইরানি ট্রফি বা পরবর্তীকালে ইরানি কাপ নাম হওয়া টুর্নামেন্ট জিতেছে ২৬ বার। মুম্বই জিতেছে ১৪ বার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications