IPL:গিলের অর্ধশতরান, মুম্বইকে ২০৮ রানের টার্গেট দিল গুজরাত
আজ ঘরের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেরোহিত শর্মা। টস জিতে রোহিত জানান,বেশীর ভাগ সময় এই উইকেটে একটা আর্দ্রতা থাকে।আমাদের দলে দুটি পরিবর্তন হয়েছে।প্রথম একাদশে পরিবর্তন হয় গুজরাতেরও।
নির্ধারিত ২০ ওভারে ৬উইকেট হারিয়ে ২০৭রান তুলল গুজরাত। প্রথম দিকের চাপ সামলে দুরন্ত ব্যাটিং করলেন শুভমান গিল, ডেভিড মিলার , অভিনব মনোহররা।

গুজরাতের হয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। মাইলস্টোন ম্যাচে ব্যাট হাতে হতাশই করলেন ঋদ্ধিমান। সাত রানে অর্জুন তেন্ডুলকরের বলে আউট হলেন গুজরাত দলের এই ওপেনার। গত ম্যাচে ব্যাট হাতে রান পেলেও এই ম্যাচ কিন্তু দলকে নির্ভরতা দিতে পারলেন না বঙ্গ তারকা।

2️⃣2️⃣ runs off the 18th over 🔥🔥
— IndianPremierLeague (@IPL) April 25, 2023
Abhinav Manohar departs after a quick-fire 42(21) 💪🏻
Follow the match ▶️ https://t.co/PXDi4zeBoD#TATAIPL | #GTvMI pic.twitter.com/kmfrCcEXir

There's the first wicket for @mipaltan 🙌🏻
— IndianPremierLeague (@IPL) April 25, 2023
Arjun Tendulkar with the opening breakthrough 💪🏻
Wriddhiman Saha departs for 4.
Follow the match ▶️ https://t.co/PXDi4zeBoD#TATAIPL | #GTvMI pic.twitter.com/Y0i3UrfeBn
বিজয় শঙ্কর এবং ডেভিড মিলার জুটির উপরই গুজরাতের রান তোলার দায়িত্ব পড়ে।কিন্তু এই জুটিও সফল না। চাওলার বলে বিজয় শঙ্কর ১৯ রানেই আউট হলেন। টিম ডেভিড তালুবন্দী করলেন তাঁর শততম ক্যাচটি।
Copy + Paste dismissals courtesy @mipaltan ✅
— IndianPremierLeague (@IPL) April 25, 2023
Kumar Kartikeya and Piyush Chawla with the breakthroughs 😎#GT lose Shubman Gill & Vijay Shankar in quick succession. #TATAIPL | #GTvMI pic.twitter.com/v9MjifbHl2
রানের গতি বাড়াতে ডেভিড মিলার এবং অভিনব মনোহর জ্বলে উঠলেন। এই দুই জনের জুটিই গুজরাতের স্কোরবোর্ডকে সচল রাখে।ঝড়ের গতিতে রান তুলতে থাকেন অভিনব এবং মিলার।' ২১ বলে ৪২ রান করে আউট হলেন মনোহর।এরপর ব্যাট হাতে বিধংস্বী ফর্মে দেখা যায় ডেভিড মিলার ও রাহুল তেওটিয়াকে। ২২ বলে ৪৬ রান করেন মিলার। ৫ বলে ২০ রান করেন তেওটিয়া। মুম্বইয়ের হয়ে ২ উইকেট নেন চাওলা।












Click it and Unblock the Notifications