IPL2024: ভুলে গেলেন ডায়েট চার্ট, কলকাতার মিষ্টির স্বাদে মজলেন স্টার্ক-গুরবাজরা, দেখুন ভিডিও

কলকাতার সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে ফুটবল, ক্রিকেট-রাজনীতি তেমনই তিলোত্তমার স্বাদে আল্লাদে মিষ্টি যেন অবিচ্ছদ্য অংশ। মেনুতে যতই রকমারী আইটেম থাকুক না কেন? শেষ পাতে মিষ্টি না হলে চলেই না। আর উৎসব-পার্বণে মিষ্টি মুখ তো মাস্ট বাঙালির।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন অথচ মিষ্টির প্রেমে পড়বেন না ক্রিকেটাররা তা হয় নাকি। দেখতে দেখেত তিন সপ্তাহ হয়ে গেল আইপিএলের। টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলে গত মঙ্গলবারই নিজেদের ডেরায় ফিরেছে ‌কেকেআর। বুধ এবং বৃহস্পতিবার ছুটি কাটিয়ে শুক্রবার থেকে লখনউ বধের প্রস্তুতিতে নামছে নাইট শিবির।

Knight Riders

মাঝেৱ দুই দিনের ছুটিটা দারুণভাবেই উপভোগ করলেন নাইট ক্রিকেটাররা। তারমধ্যে বৃহস্পতিবার ছি‌ল খুশির ঈদ। পবিত্র এই দিনে নাইট শিবিরে ছিল উৎসবের মেজাজ। ঈদের সঙ্গে বিরিয়ানিটা প্রবলভাবে যুক্ত থাকলেএ নাইট শিবিরে শেষ বেলায় হল মিষ্টি মুখও। তাও আবার গোলাপ জাম মিষ্টি।

নাইট রাইডার্সের আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ দলের সদস্যদের মিষ্টি মুখ করালেন। কেকেআরের প্রকাশ করা একটি ভিডিও দেখা গিয়েছে ঈদের রাতে এক প্লেট গোপাল জাম মিষ্টি নিয়ে হাজির রহমানুল্লাহ গুরবাজ। মিচেল স্টার্ক থেকে ফিল সল্ট প্রত্যেকেই নিলেন গোলাপ জামের স্বাদ। ডায়েট চার্টকে ভুলে গিয়ে নাইট ক্রিকেটাররা যেন বললেন এ স্বাদের ভাগ হবে না।


ঈদের রাতে প্রত্যেক সদস্যকে নিজের হাতে মিষ্টি খাওয়ানে আফগান এই ক্রিকেটার। বিদেশি থেকে ভিন রাজ্যের প্রত্যেক ক্রিকেটারই কলকাতার মিষ্টির স্বাদে মুগ্ধ হলেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও মিষ্টি খাইয়ে দিলেন তাঁর ছাত্র।

বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন কেকেআরের চার তারকা। মন্দিরের পুজোও দিয়েছিলেন বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও অনুকূল রায়। কেকেআর জুড়ে শুধুই সম্প্রতির পরিবেশ। বৃহস্পতিবার কালীঘাট মন্দিরে পুজো দিলেন মেন্টর গৌতম গম্ভীর, এদিন সকাল ১১.৩০ মিনিট নাগাধ মন্দিরে যান নাইটদের মেন্টর। বেশ কিছুক্ষণ মন্দিরে থাকেন এবং ভক্তি ভরে পুজো প্রার্থনা করেন।

অধিনায়ক হিসাবে কেকেআরকে জোড়া ট্রফি জিতিয়েছিলেন। তাঁর নেতৃত্বেই ১০ বছর আগে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। চিপকে ধোনিদের ডেরায় শুধু ম্যাচই হারেনি, বসে গিয়েছে আত্মবিশ্বাসের চাকাও। রবিবার সামনে লখনউ।ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ খেলবে কেকেআর। এই পাঁচ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাইটদের প্লে-অফের জন্য। তার আগে মায়ের মান্দিরে প্রার্থনায় দলের মেন্টর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+