IPL: আইপিএলে নয়া রেকর্ড যশস্বী জয়সওয়ালের, করলেন দ্রুততম অর্ধশতরান
আইপিএলে নয়া ইতিহাস যশস্বী জয়সওয়ালের। ১৩ বলে অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। কেএল রাহুল, প্যাট কামিন্সদের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের মালিক হলেন রাজস্থানের এই ব্যাটসম্যান।
রয়্যালসদের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। কিন্তু খাতা খোলার আগেই রান আউট হলেন বাটলার। কিন্তু শুরুতেই উইকেট হারিয়েও পাওয়ার প্লে-তে ঝড়ের গতিতে রান করতে থাকেন যশস্বী। ২.৪ ওভারেই ৫০ রানের গণ্ডী পার করে যায় রাজস্থান।যার প্রধান কৃতিত্ব তরুণ এই ব্যাটসম্যানের।


𝐑𝐄𝐂𝐎𝐑𝐃 𝐀𝐋𝐄𝐑𝐓
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
Yashasvi Jaiswal has smashed a half-century in just 13 balls and it is the fastest 50 in the history of #TATAIPL 🫡👏💪
The previous record was held by KL Rahul, who got to the mark in 14 balls. pic.twitter.com/OTCHPuSx58
আইপিএলের গণ্ডি ছাড়িয়ে টি টোয়েন্টির বৃহত্তর প্রেক্ষাপটে চোখ রাখলে দেখা যাবে ২০০৭ সালে ১২ বলে ৫০ রান করেছিলেন যুবরাজ। ছয় ছক্কার সেই ম্যাচে যুবি গড়েছিলেন এক রেকর্ড। ২০১৬ সালে ক্রিস গেইলও ১২ বলে ৫০ রান করেন।

১৩ বলে ৫০ রানের তালিকায় এতদিন ছিলেন ৩ জন। সুনীল নারিন, হাজরাতুল্লাহ জাজাই, মার্কস থ্রেস্টকটিক। কিন্তু বৃহ্সতিবার রাতের পর এই তালিকায় জায়গা করে নিলেন তরুণ জয়সওয়াল। শতরান করে আগেই নজর কেড়েছিলেন এবার রেকর্ড গড়লেন। যশস্বীর যশ খ্যাতি কিন্তু বাড়ছেই।












Click it and Unblock the Notifications