IPL:ধোনি-কোহলির জমাটি আড্ডা, হারলেও হতাশ নয় আরসিবি শিবির, দেখুন ভিডিও

আইপিএলের মঞ্চে দক্ষিণী ডার্বিতে ধোনি বনাম কোহলির লড়াই সবসময় থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সোমবার রাতেও টানটান লড়াই শেষে শেষ হাসি হাসলেন মহেন্দ্র সিং ধোনি। তবে মাঠের লড়াই শেষে দেখা গেল একেবারে অন্যচিত্র। দলীয় লড়াই ভুলে এক ফ্রেমে ধরা দিলেন দুই প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনি।

আরসিবি এবং সিএসকের দুই মহাতারকা কিন্তু একে অপরের সঙ্গে আড্ডা দিলেন। আইপিএল টুইটারে পোস্ট করার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনি এবং কোহলির মধ্যে হাসিঠাট্টার একটি দারুণ মুহূর্ত। মাঠের লড়াই তখন অতীত। দুই প্রাক্তন অধিনায়ক তখন আড্ডার মেজাজে। ধোনির সঙ্গে কথা বলার সময় খোস মেজাজেই দেখা গেল বিরাট কোহলিকে। এই ভিডিও-র ধারাভাষ্যে উঠে এলো ভারতের দুই আইকন ক্রিকেটারের ক্রিকেটীয় ঐতিহ্যের কথা।

ধোনি

সোমবার দক্ষিণী ডার্বিতে বিনোদনের সব রসদ কিন্তু মজুত ছিল। হাই স্কোরিং ম্যাচ হলো। চার ছক্কার বন্যা বইল। তবে টানটান লড়াই শেষে বেঙ্গালোরের ডেরা থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেলেন ধোনিরা।


ম্যাচ হারলেও হতাশ হতে রাজি নয় আরসিবি শিবির।বিরাটদের সাজঘরে উঁকি মারলে ধরা পড়ছে অন্য চিত্র। এই ম্যাচে ৩৩ বলে ৬২ রান করে আইপিএলে অরেঞ্জ ক্যাপের আপাতত মালিক হয়েছেন ফাফ দু প্লেসি। আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার কিন্তু ছেলেদের খেলায় গর্বিত।

আরসিবি

আরসিবির পোস্ট করা ভিডিও-তে বাঙ্গার জানিয়েছেন, 'আমি অত্যন্ত গর্বিত ক্রিকেটারদের পারফরমেন্সে। বিশেষ করে রান তাড়া করতে নেমে তারা যে পারফরম্যান্স তুলে ধরেছে তা অত্যন্ত ইতিবাচক দিক। শুরুতেই আমরা দুই উইকেট হারিয়েছিলাম। তারপরও ম্যাচটা অনেকটাই কাছাকাছি নিয়ে যেতে পেরেছিলাম। বিশেষ করে ম্যাক্সওয়েল এবং দু প্লেসি যে পারফরম্যান্স করেছে তা এককথায় অনবদ্য। এতেই টিমের গভীরতা প্রমাণিত হয়।'


বেঙ্গালোর দলের লোয়ার অর্ডার নিয়ে বারবার এই প্রশ্ন উঠেছে। যদিও কোচ বাঙ্গার কিন্তু শাহবাজ, দীনেশ কার্তিকদের উপরে ভরসা রাখছেন। এই ম্যাচ যে তাদের কাছে শিক্ষণীয় হবে তা উল্লেখ করেছেন আরসিবি কোচ।

আরসিবি

দলের আরও এক তারকা ব্যাটসম্যান ম্যাক্সওয়েল কিছুটা হতাশ ম্যাচটি জিততে না পারায়। অজি তারকা ব্যাটসম্যানের কথায়, 'এই ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। বিশেষ করে ফাফ এবং আমার পার্টনারশিপের পর ম্যাচ হারার কথা নয়। কিন্তু দুর্ভাগ্য এই ম্যাচ থেকে আমরা পয়েন্ট পেলাম না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+