IPL:মাঠের মধ্যে কোহলির অসভ্যতা, কড়া পদক্ষেপ নিল বিসিসিআই

চেন্নাইয়ের কাছে হারের পরই খারাপ খবর শুনলেন বিরাট কোহলি।আইপিএলের বিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়লেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। ফের মাঠের মধ্যে কোহলির অসভ্যতা, এবার কড়া পদক্ষেপ নিল বিসিসিআই।কোহলি আইপিএলের আচরণবিধি লঙ্খনের করেছেন। এরফলে তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সিএসকে ক্রিকেটার শিবম দুবে আউট হওয়ার পর বেশ আগ্রাসী মেজাজে সেলিব্রেশন করেন বিরাট কোহলি। এর জেরেই শাস্তির মুখে পড়লেন কিং কোহলি। নিজের অপরাধ মেনেও নিয়েছেন বিরাট। আইপিএলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটসম্যান বিরাট কোহলি চিন্নস্বামী স্টেডিয়ামে সিএসকের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আইপিএলের নিয়ম লঙ্ঘন করেছেন।'

বিরাট

আইপিএলের পক্ষ থেকে আরও বিস্তারিত বলা হয়েছে,' মিস্টার কোহলি কোড অফ কন্ড্যাক্টের ধারা ২.২-এর অধীনে লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন।' সিএসকের বিরুদ্ধে ব্যাট হাতে রান পাননি কোহলি। মাত্র ছয় রানেই আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট।

সিএসকের বিরুদ্ধে ম্যাচ হারের জন্য ক্রিকেটপ্রেমীরা কোহলিকে দায়ী করছেন। চিন্নস্বামীর পিচে নতুন বলে পেসাররা বাড়তি সুবিধা পাচ্ছিলেন। কিন্তু সেটা উপলব্ধি করার পরও প্রথম ওভার থেকে আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন কোহলি। এর ফলে নিজের গুরুত্বপূর্ণ উইকেটটি দিয়ে আসেন প্রতিপক্ষকে।

বিরাট

কোহলির মত ব্যাটসম্যান কে শুরুতেই হারিয়ে চাপে পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির ব্যাটিংয়ে টপ অর্ডার যতটা শক্তিশালী লোয়ার অর্ডার ততটাই দুর্বল। দু প্লেসি এবং ম্যাক্সওয়েল জুটি দুরন্ত পারফরম্যান্স করলেও তারা আউট হয়ে যাওয়ার পরেই চাপ ধরে রাখতে পারেনি নীচের দিকের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করলেও ৮ রানেই হার স্বীকার করতে হয় ব্যাঙ্গালোরকে।

বিরাট

দিল্লি ম্যাচের পর থেকেই বিতর্কে জড়িয়ে ছিলেন বিরাট কোহলি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন প্রাক্তন ভারত অধিনায়ক। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইনস্টাগ্রামে আনফলো করে দেন বিরাট। যা নিয়েও বিতর্ক কম হয়নি। এবার তাঁর অতিরিক্ত আগ্রাসী আচরণ কিন্তু প্রশ্নের মুখে

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+