IPL: বিরাটের রেস্তোরাঁয় দু প্লেসিদের ডিনার, অতিথি অ্যাপায়নে বিরুষ্কা, দেখুন ভিডিও
খাতায় কলমে আরসিবির অধিনায়ক ফাফ দু প্লেসি হলেও, ব্যাঙ্গালোর দলের অলিখিত নেতা বিরাট কোহলি। মাঠ ও মাঠের বাইরে কিং কোহলিই দলের অন্যতম নিউক্লিয়াস। মাঠে ভালো পাৱফরম্যান্সের জন্য দলীয় ঐক্য সব থেকে গুরুত্বপূর্ণ। মুম্বইয়ের কাছে হারের পর দলীয় বন্ধনকে শক্তিশালী করতে অভিনব উদ্যেগ নিয়ে বিরাট অনুষ্কা জুটি।
নিজেদের রেস্তোরাঁয় জুহুর ওয়ান এইট কমিউনে-এ টিম আরসিবির জন্য নৈশভোজের পার্টি রেখেছিলেন তারকা দম্পতি। টিম বাসেই বিরাটের রেস্তোরাঁতে আসেন গোটা আরসিবি দল। ক্রিকেটারদের পাশাপাশি ছিলেন টিমের সাপোর্ট স্টাফরাও। গোটা অনুষ্ঠানটির তত্বাবধানে ছিলেন বিরুষ্কা। দলের প্রত্যেক সদস্যকে তাঁদের রেস্তোরায় স্বাগত জানান তারকা দম্পতি।

ছবি তোলার সময় এক ফটোগ্রাফার ভুল করে অনুষ্কা শর্মাকে স্যার বলে সম্বোধন করে বসে।এই ঘটনার পর নিজের হাসি চেপে রাখতে পারেন না বিরাট কোহলি। তিনি হাসিমুখে ওই ফটোগ্রাফারকে উদ্দেশ্য করে বলেন, 'এবার তাহলে আমাকেও ম্যাম বলে ডাকতে শুরু করো।' এই কথা শুনে অনুষ্কা শর্মাও হেসে ওঠেন। তাঁদের এই মজার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি সমাজ মাধ্যমে।

Virat Kohli and Anushka Sharma at One8 Commune Restaurant in Juhu.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 10, 2023
A guy by mistake says Anushka sir.
Virat - "speak Virat ma'am also". 😂 pic.twitter.com/Efi0N9suyL
মুম্বইয়ের কাছে হারের ফলে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছে আরসিবি। ১১ ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ১০। পর পর দুই ম্যাচ হেরে লিগ টেবলে ৭ নম্বরে রয়েছে আরসিবি। আপাতত কয়েকদিনের বিশ্রাম রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে দু প্লেসিরা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications