IPL: জয়ের হ্যাটট্রিকের সামনে মুম্বই-হায়দরাবাদ,জেনে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। দুই দলই তাদের শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে জয় পেয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদ নিজেদের ঘরের মাঠে মুম্বইয়ের মুখোমুখি হবে। রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলতে নামার আগে নিজামের শহরের দলকে স্বস্তিতে রাখবে হ্যারি ব্রুক, এইডেন মার্করাম এবং রাহুল ত্রিপাঠীদের ব্যাটিং ছন্দ।
তবে মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে কিছুটা হলো অস্বস্তি রয়েছে হায়দরাবাদ শিবিরে। কেননা এখনও পর্যন্ত ব্যাট হাতে সেভাবে রান করতে পারেননি ভারতীয় এই ব্যাটসম্যান। পাশাপাশি বোলিং লাইনে কার্যকরী ভূমিকা নিতে পারেননি উমরান মালিক, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর। তবে ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, ময়াঙ্ক মার্কন্ডেরা কলমা বাহিনীকে ভরসা দিচ্ছেন।


মুম্বই শিবিরে নজর থাকবে জোফ্রা আর্চারের দিকে। প্রথম ম্যাচের পর আর ব্রিটিশ তারকাকে খেলতে দেখা যায়নি। যদিও চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে যান আর্চার তবে এই ম্যাচে তাঁকে খেলানো হতে পারে। তবে তারকা পেসারকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে চাইবে না মুম্বই দল।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়। এই ম্যাচেও বড় রানের পূর্বাভাস রয়েছে। সন্ধ্যায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই। দক্ষিণের এই শহরে তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি রয়েছে।

মু্ম্বই প্রথমে ব্যাট করলে সম্ভাব্য প্রথম একাদশ-রোহিত শর্মা(অধিনায়ক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা,ক্যামরুন গ্রীন, নেহাল ওয়াডেরা, টিম ডেভিড, হৃতিক শোকিন, পীযূষ চাওলা , রিলে মেরিডিথ,ডুয়ান জানসেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications